সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা আগে থেকেই ছিল। কালীপুজোয় ভাসবে কলকাতা। তাই-ই হয়েছে। রাতভর বৃষ্টিতে ভেসেছে শহর ও শহরতলি। এর মধ্যেই বিপাকে পড়েছে বনগাঁ শাখার ট্রেনের নিত্যযাত্রীরা। সকাল থেকে নাগাড়ে বৃষ্টিতে ছিঁড়ে গিয়েছে ওভারহেডের তার। প্রায় তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ পূর্ব রেলের ব্যস্ত এই শাখায়।
[ভোর থেকেই প্রবল বৃষ্টি শহরে, কালীপুজোর পর ভাইফোঁটাতেও ‘ভিলেন’ নিম্নচাপ]
ঘটনাটি ঘটেছে মছলন্দপুর স্টেশনের কাছে। বৃষ্টি উপেক্ষা করেই ছুটির পরদিন সকালে কাজে যোগ দিতে যাচ্ছিলেন অনেকে। সকাল সকালই বিপাকে পড়েন তাঁরা। বহু ট্রেন আটকে রয়েছে এখনও। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের কর্মীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। তবে টানা বৃষ্টির কারণে কাজ ধীর গতিতে এগোচ্ছে। ফলে দত্তপুকুরের পর থেকে আর ট্রেন চলছে না। যাত্রীদের সুবিধার্থে কিছু বিশেষ ট্রেন দত্তপুকুর থেকে চালানো হয়েছে। প্রত্যেকটি স্টেশনে ঘোষণা করে জানানো হচ্ছে সেই কথা। তবে ট্রেন চলাচল এখনও অনিয়মিত বলে জানা গিয়েছে।
[বর্ষাসুরের তাণ্ডব দক্ষিণবঙ্গে, বেশ কিছু জায়গায় ভাঙল কালীপুজোর মণ্ডপ]
এদিকে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি কমার কোনও আশা দেখছেন না হাওয়া অফিসের কর্তারা। হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতেই থাকবে। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের প্রভাব আরও বেড়েছে। ফলে ভাইফোঁটাতেও বৃষ্টি থাকার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই কলকাতা ও তার আশেপাশের বেশ কিছু এলাকায় জল জমে গিয়েছে। শুধু বনগাঁ শাখাতেই নয় বাকি শাখার ট্রেনও একটু দেরিতে চলছে বলে জানা গিয়েছে। অবশ্য যত তাড়াতাড়ি সম্ভব বনগাঁ শাখার ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন রেলের কর্মীরা।
[সমূহ বিপদের মুখে দেশ, দূষণের জেরে মৃত্যুর সংখ্যায় চিনকেও ছাপিয়ে গেল ভারত]
সর্বশেষ খবর
-
‘হকার’ না ‘ভোটার’, আমরা কোন চোখে মানুষগুলিকে দেখেছি?
-
‘আলোচনা ব্যর্থ হলে যুদ্ধের জন্য প্রস্তুত’, আমেরিকার বিরুদ্ধে ‘আল্লার উপহার’ হরমুজই অস্ত্র ইরানের!
-
জার্সি বেচে সন্তানকে বাঁচান প্যারাগুয়ের নায়ক গিল, ‘আকাশের ঠিকানায়’ দাদুকে চুমু গোলদাতা এনসিসোর
-
মমতা অতীত, জোটের প্রশ্নই নেই! বিজেপির বাংলায় কংগ্রেস কর্মীদের লড়াইয়ের ডাক বেণুগোপালের
-
‘মা-কাকিমা ছাড়া রোল পাবে না’, এবার রচনাকে পালটা কল্যাণের, প্রশ্ন তুললেন শিক্ষাগত যোগ্যতা নিয়েও