Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

ভাল মানুষ সেজে থাকে বলেই চেনা যায় না পেডোফিলিকদের, বলছেন মনোবিদরা

কী কী কারণে হতে পারে পেডোফিলিয়ার মতো রোগ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০১৮, ০৯:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০১৮, ০৯:১৩

options
link
ভাল মানুষ সেজে থাকে বলেই চেনা যায় না পেডোফিলিকদের, বলছেন মনোবিদরা zoom
Advertisement

গৌতম ব্রহ্ম: মার্কিন চিত্রপরিচালক রোমান পোলানস্কি, উডি অ্যালেন। ‘জিপারস ক্রিপারস’ খ্যাত ভিক্টর সালভা, ব্রিটিশ গায়ক-গীতিকার গ্যারি গ্লিটার। এঁদের মধ্যে কী মিল রয়েছে?

শিশুদের উপর যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে এই ভুবনকাঁপানো সেলেবদের বিরুদ্ধে। গুগলে সার্চ করলে এমন কয়েক ডজন তারকার নাম বেরিয়ে আসবে, যাঁদের গায়ে ‘পেডোফিলিক’ তকমা সেঁটে গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পেডোফিলিক। মনোবিদ রিচার্ড ক্রফট প্রথম তাঁর বইতে এই শব্দটি ব্যবহার করেন। ১৯০৫ সালে ফ্রয়েড তাঁর ‘থ্রি এসেজ অন দ্য থিওরি অফ সেক্সুয়ালিটি’-তে পেডোফিলিয়া নিয়ে আলোচনা করেন। সুইস নিউরোঅ্যানাটমিস্ট আগস্ট ফোরেলও পেডোফিলিকদের ‘সেক্সুয়াল অ্যাপিটাইট ফর চিলড্রেন’ নিয়ে বিতর্কের ঝড় তোলেন। জি ডি বিড়লা ও কারমেল স্কুলের ঘটনার পর ফের এই ‘পেডোফিলিক’-দের নিয়ে আলোচনা শুরু হয়েছে শহরেও। মনোবিদদের দাবি, কলকাতায় পেডোফিলিকদের সংখ্যা বাড়ছে। কিন্তু তাঁরা এমন ভাল মানুষের মুখোশ পড়ে রয়েছেন যে বোঝার উপায় নেই। সুযোগ পেলেই এরা শিশুদের উপর ছলে বলে যৌন নিপীড়ণ চালায়। কদাচিৎ ধরা পড়ে। বেশিরভাগ সময়ই পার পেয়ে যায়। কখনও আবার অভিভাবকরা লোক জানাজানির ভয়ে ঘটনাটি চেপে যান।

[অভিভাবক-পুলিশ খণ্ডযুদ্ধ, পড়ুয়ার যৌন নিগ্রহকে কেন্দ্র করে রণক্ষেত্র কারমেল চত্বর]

উলটোটাও হয়েছে। সম্প্রতি শহরের কয়েকজন মনোবিদ পেডোফিলিয়ায় আক্রান্ত রোগী পেয়েছেন। রোগীরা নিজে থেকেই নিজেদের রোগ ধরতে পেরে চিকিৎসা করাতে এসেছেন। মনোসমাজকর্মী মোহিত রণদীপ থেকে শ্রীময়া রাম, অনেকেই সেই কথা জানালেন। মোহিত জানালেন, ৩৫ বছরের যুবক থেকে ৫৬ বছরের প্রবীণ, পেডোফিলিয়ায় আক্রান্ত অনেকেই চিকিৎসা করাতে আসছেন। এটা ভাল লক্ষণ। মহিলা পেডোফিলিক রোগীও পাচ্ছেন মনোবিদরা। শ্রীময়ীও জানালেন তাঁর অভিজ্ঞতার কথা। বললেন, “এই ধরনের রোগী পাচ্ছি। থেরাপি দিয়ে সুস্থ করারও চেষ্টা করছি।” মোহিত, শ্রীময়ী দু’জনেই মেনে নিয়েছেন, শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসছে বেশি। সচেতনতা বাড়ছে।

পিজি হাসপাতালের ‘ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি’-র অধিকর্তা ডা. প্রদীপ সাহাও মেনে নিয়েছেন, পেডোফিলিয়া একধরনের রোগ। কেন হয় তার কারণ এখনও পরিষ্কার হয়নি। তবে যাঁরা শৈশবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন তাঁদের পেডোফিলিক হওয়ার সম্ভাবনা বেশি। ঠিকমতো কাউন্সেলিং হলে, থেরাপি চললে এই রোগ থেকে মুক্তি সম্ভব। অনেক সময় ‘চাইল্ড পর্নোগ্রাফি’ অনুঘটকের কাজ করছে। অনেক দুর্বল মানুষই নিজেদের যৌন ক্ষুধা মেটাতে শিশুদের কাজে লাগাচ্ছে।

[জি ডি বিড়লার পর এবার কারমেল স্কুল, ‘যৌন নিগ্রহ’ দুধের শিশুর]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.