দীপঙ্কর মণ্ডল: শিক্ষক পদে চাকরি চেয়ে ধর্মতলায় এসএসসি প্রার্থীদের অনশন অষ্টম দিনে। বৃহস্পতিবার সল্টলেকে এসএসকে-এমএসকে শিক্ষক ও অশিক্ষকরাও অবস্থান চালিয়ে যাচ্ছেন। সকালে সল্টলেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। দুপুরে প্যারাটিচাররা আন্দোলনে যোগ দেন। ব্যারিকেড ভেঙে সবাই বিকাশ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিকাশ ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। কয়েক হাজার এসএসকে এবং এমএসকের শিক্ষক-অশিক্ষক জড়ো হয়েছেন। এই শিক্ষকরা পঞ্চায়েত দপ্তরের অধীনে কাজ করেন। জট কাটাতে গত মঙ্গলবার বিকাশ ভবনে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। কিন্তু সমাধানসূত্র আসেনি।
[অন্তঃসত্ত্বারাও অনশনে! সপ্তমদিনে হবু শিক্ষকদের অনশন]
এদিন ফের আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে বিকাশ ভবনে ডাকা হতে পারে বলে জানা গিয়েছে। বিজেপি, কংগ্রেস এবং বামেরা আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। সল্টলেকে এসএসকে, এমএসকে শিক্ষক, সুপারভাইজারদের বেতন বৃদ্ধি ও শিক্ষা দপ্তরের অধীনে আসতে চেয়ে এক সপ্তাহ ধরে অবস্থান চলছে। বিধাননগর সিটি পুলিশ এই এলাকা অভূতপূর্ব নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছে। সিজিও কমপ্লেক্স থেকে করুণাময়ী পর্যন্ত যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
[শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনাতেও মিলল না সমাধান সূত্র, চলবে এসএসসি প্রার্থীদের অনশন]
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের শয্যাসঙ্গিনী হয়ে বিতর্কে! পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই ক্যামেরায় ধাক্কা তারা সুতারিয়ার
-
নন্দীগ্রামে প্রার্থী হবেন মমতা? খোঁচা দিয়ে দিলীপ বললেন, ‘আর কোথায় কোথায় হারতে চান…’
-
মোদিকে টক্কর দেওয়া অজয় রাই নন, উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে মুসলিম মুখের ভাবনা কংগ্রেসের
-
বাঘের হানায় ‘ব্রেনডেড’ অজিতের অঙ্গ সংগ্রহে ১২ ঘণ্টা দেরি! কেন? উঠছে প্রশ্ন
-
ভূমিধসে বিধ্বস্ত সিকিম, পাহাড় থেকে নামছে কাদার স্রোত! বন্ধ রিম্বি-ইয়াকসুম প্রধান সড়ক