স্টাফ রিপোর্টার: বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে আর্থিক ও প্রশাসনিক গাফিলতি হলে সরকার যে হস্তক্ষেপ করবে তা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ বুধবার বিধানসভায় কংগ্রেসের মানস ভুইয়াঁর এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “জনগণ সরকারকে করের মাধ্যমে অর্থ দেয়৷ আর সেই অর্থ খরচের ক্ষেত্রে যদি কোনও গাফিলতি বা বেনিয়ম ধরা পড়ে তবে সরকার অবশ্যই হস্তক্ষেপ করবে৷”
একইসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, সরকারি কলেজগুলিতে অধ্যক্ষ হওয়ার ক্ষেত্রে রাজ্যের শিক্ষা মহলে বেশ কিছুটা অনীহা রয়েছে৷ ৪২টি কলেজের অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারির পর মাত্র ২৭ জন আবেদন করেছেন৷ তবে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই সেখানে নিয়োগের জন্য সার্চ কমিটি তৈরি করা হয়েছে৷ তবে একাধিক ক্ষেত্রে সার্চ কমিটি নিয়োগের ক্ষেত্রে আইনি বাধা এবং জটিলতা রয়েছে৷ বিধানসভায় প্রশ্নের উত্তর দিতে গিয়ে এদিন শিক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলির স্বাধিকারে সরকার কখনওই হস্তক্ষেপ করতে চায় না৷ কিন্তু প্রশাসনিক ও আর্থিক গাফিলতির জেরে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তবে অবশ্যই সরকার কড়া ব্যবস্থা নেবে৷ কারণ, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখাই সরকারের মূল উদ্দেশ্য৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর