অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পার্থ সেন। ওএমআর শিট নষ্টের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন ধৃত ব্যক্তি।
নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য-রাজনীতি। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ প্রশাসনের শীর্ষস্থানীয় একাধিক ব্যক্তি। দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ক্রমাগত প্রকাশ্যে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। বেশ কিছুদিন আগেই সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল, ওএমআর শিট বিকৃত করা হয়েছে। তার জন্য কমিটি তৈরি করা হয়েছিল বলেও আদালতে দাবি করেছিল সিবিআই।
[আরও পড়ুন: স্মৃতিতে বাবা, ভারচুয়ালি নিজের এলাকার পুজো উদ্বোধনে নস্টালজিক মুখ্যমন্ত্রী]
এবার ওএমআর শিট নষ্ট করার ঘটনায় জড়িত সন্দেহে বসু রায় কোম্পানির পার্থ সেনকে গ্রেপ্তার করল সিবিআই। দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন পার্থ। তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছিল। এবার গ্রেপ্তার করা হল তাঁকে।
[আরও পড়ুন: এবার পুজোর ডিউটিতে পুলিশের মোবাইল ব্যবহারে রাশ, সঙ্গে রাখা যাবে না ব্যাগও]
সর্বশেষ খবর
-
৬ মাসের মধ্যে মিটবে দাবি! মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সল্টলেকে অবস্থান প্রত্যাহার আইসিটি শিক্ষকদের
-
চায়ের সঙ্গে ‘টা’ না হলে পুজোর আড্ডা জমে? রইল চিকেনের রকমারি স্ন্যাকসের রেসিপি
-
বচসার পরেই সহকর্মীর গুলিতে ঝাঁজরা, কাশ্মীরে নিহত ৪ সিআইএসএফ জওয়ান
-
রাশিয়ায় ভেঙে পড়ল পরমাণু অস্ত্র বহনকারী বোমারুবিমান, মৃত ৬, প্রকাশ্যে ভয়ংকর ভিডিও
-
পথকুকুরদের খাওয়ানো নিয়ে মানবিক উদ্যোগ রাজ্যের, কী বার্তা দিলেন অগ্নিমিত্রা?