অর্ণব আইচ: ফের শহরে মরণঝাঁপ। এবার পূর্ব কলকাতার ফুলবাগানের বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটেছে এই ঘটনাটি। মৃত ওই ব্যক্তির নাম অমিত বাফনা (৪৩)। তিনি ফুলবাগানের সিআইটি রোডের উপর একটি বহুতলের বাসিন্দা ছিলেন। ফ্ল্যাটে ছিলেন তাঁর মা-বাবা, স্ত্রী ও দুই ছেলে। ছাপাখানার ব্যবসা ছিল তাঁর। এদিন সকাল থেকে তিনি কাজে বের হননি। দুপুর বারোটার পর সাততলার উপর ছাদে যান। হঠাৎই এলাকার বাসিন্দারা চিৎকার শুনে দৌড়ে আসেন। বহুতলের সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
[আরও পড়ুন: ফাঁসি রদ কাতারে বন্দি ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর!]
তড়িঘড়ি পরিবারের লোকেরা তাঁকে সল্টলেকের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, ব্যবসায় তাঁর ধারদেনা হয়ে গিয়েছিল। তার ফলেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এদিকে, পূর্ব কলকাতার ট্যাংরার ক্রিস্টোফার রোডে অনিতা বেরা বর্মন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, তিনিও আত্মহত্যা করেছেন। এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: আর্থিক প্রতারণা মামলায় ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম! লোকসভার আগে মাথায় হাত কংগ্রেসের]
সর্বশেষ খবর
-
ডায়মন্ড হারবার মডেলে নতুন বিতর্ক, তৃণমূল প্রধানের বাড়িতে মিলল পুলিশের পোশাক, গুলির খোল!
-
বুড়ো হাড়ে ভেলকি! বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে নেমেই হ্যাটট্রিক শামির, জাতীয় দলের দরজা কি খুলবে?
-
গ্রেপ্তার কলেজ স্ট্রিটের কাউন্সিলর, চাবিওয়ালা ডেকে তালা খুলে বের করল পুলিশ, ‘ডিম থেরাপি’ প্রতিবেশীদের
-
মেসি ফিট হলেও অন্য দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে, চোটে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার, পরিবর্ত কে?
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড