সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনা কেড়ে নিয়েছে সহকর্মী তথা বন্ধুকে৷ এখনও সে আতঙ্ক কাটছে না অভিনেতা বিক্রমের৷ চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল৷ কিন্তু এখনও ট্রমার মধ্যেই আছেন অভিনেতা৷
লেক মার্কেটের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল বিক্রমের গাড়ি৷ গাড়িতে ছিলেন শহরের নামী মডেল সোনিকা সিং চৌহানও৷ সোনিকার মৃত্যু হলেও বরাতজোরে প্রাণে বাঁচেন বিক্রম৷ শহরের এক বেসরকারী হাসপাতালেই এখনও চিকিৎসা চলছে তাঁর৷ চিকিৎসকরা জানাচ্ছেন, বিক্রমের শারীরিক অবস্থা স্থিতিশীল৷ সেরকম উদ্বেগের কোনও কারণ নেই৷ তবে চোট আছে শরীরের বিভিন্ন জায়গায়৷ ব্যাথা থাকার কারণে দেওয়া হয়েছিল ঘুমের ওষুধ৷ রাতে বেশ ভালই ঘুমিয়েছেন অভিনেতা৷ কিন্তু এখনও আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না৷ তাঁর আরও ঘুম দরকার বলেই অভিমত চিকিৎসকদের৷
[ গাড়ির গতি বেশি হওয়াই কী কাল হল বিক্রম-সোনিকার? ]
আজ সকাল ১০টার পর আবারও তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখবে চিকিৎসকদের বিশেষ দল৷ অভিনেতার পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গেও আজ দেখা করতে দেওয়া হবে বলে জানা যাচ্ছে৷ তবে চিকিৎসকদের মত, কোনওরকম অঘটন এড়াতে আরও কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হতে পারে৷ যদিও দুর্ঘটনা নিয়ে কিছু রহস্য এখনও থেকে গিয়েছে৷ আজ দুর্ঘটনাগ্রস্ত স্থানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে পুলিশ৷
এদিকে বেপরোয়া লরির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছিল সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়িও৷ বেপরোয়া লরি ধাক্কা দেয় তাঁর গাড়িকে৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সাংসদ৷ গ্রেপ্তার করা হয়েছে মত্ত লরিচালককে৷
[ ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মডেল সোনিকার, আহত অভিনেতা বিক্রম ]
সর্বশেষ খবর
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?
-
চাল-গমের পাশাপাশি মিলবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও, রেশন দোকানগুলি নিয়ে বিরাট সিদ্ধান্ত
-
দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!
-
রাত্রিবাস করেছিলেন মহানায়ক, ‘উত্তম’ স্মৃতি আগলে আজও নতু গ্রামের জমিদার বাড়ি
-
পুরভোটে স্ট্র্যাটেজি বদল সিপিএমের! জোট নিয়ে নিচুতলার কর্মীদের ‘স্বাধীনতা’ দিল আলিমুদ্দিন