গোবিন্দ রায়: গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার ঠিক পরেরদিন অর্থাৎ আগামী ১৬ জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছে একটি সংগঠন। ওইদিনই গঙ্গাসাগর থেকে ঘরে ফিরবেন দূর-দূরান্তের পুণ্যার্থীরা। নবান্ন অভিযানের কারণে, তাঁদের যাদের সমস্য়া না হয় সেই দাবিতেই আদালতে দায়ের জনস্বার্থ মামলা। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।
সংক্রান্তিতে পুণ্যস্নানের জন্য প্রতিবছরই গঙ্গাসাগরে আসেন কয়েক লক্ষ মানুষ। শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন রাজ্যের বাসিন্দারা শামিল হন গঙ্গাসাগর মেলায়। দেখা মেলে বিদেশিদেরও। সংক্রান্তির পর একে একে ঘরে ফেরেন সকলে। ১৫ তারিখ গঙ্গাসাগর মেলার শেষদিন। স্বাভাবিকভাবেই তারপরই ঘরে ফিরবেন রাজ্য ও দেশের বিভিন্নপ্রান্তের দর্শনার্থীরা। অধিকাংশই হাওড়া থেকে ট্রেন ধরেন। এদিকে ১৬ তারিখ একটি সংগঠনের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।
নবান্ন অভিযানকে কেন্দ্র করে এর আগে একাধিকবার প্রবল অশান্তি দেখা গিয়েছে। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলত ১৬ তারিখের নবান্ন অভিযানে অশান্তি হলে পুণ্যার্থীরা বিপাকে পড়তে পারেন, এই আশঙ্কায় আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। পুণ্যার্থীদের সুরক্ষার দাবি জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৬ তারিখ মামলার শুনানি।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার