অর্ণব আইচ: দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকায় পরিচারক অবিনাশ বাউড়ির দেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত সাদ্দাম আলম। বছর তিরিশের সাদ্দামকে বারুইপুর থানা এলাকার মল্লিকপুর থেকে পাকড়াও করা হয়। তাকে জেরা করে হাড়হিম করা তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, সাদ্দাম কলকাতার এক বিখ্যাত রেস্তরাঁয় ওয়েটারের কাজ করে। একটি LGBTQ কমিউনিটির ডেটিং অ্যাপের মাধ্যমে সাদ্দামের সঙ্গে অবিনাশের আলাপ হয়। সাদ্দামকে ফ্ল্যাটের কাছে ডেকে পাঠান অবিনাশ। ডাকে সাড়া দিয়ে আসে সাদ্দাম। এরপর যে ফ্ল্যাটে পরিচারকের কাজ করেন, সেখানে সাদ্দামকে নিয়ে যান অবিনাশ। জানা গিয়েছে, টাকাপয়সা নিয়ে বচসা বাঁধে। কথা কাটাকাটির মাঝে নাকি রান্নাঘরে চলে যায় সাদ্দাম। সবজি কাটার ছুরি দিয়ে পরিচারককে খুন করে বলেই দাবি। এই ঘটনা সংক্রান্ত আরও তথ্যের খোঁজে ধৃতকে দফায় দফায় জেরা করছে পুলিশ।
চারু মার্কেট এলাকার বাসিন্দা ব্যবসায়ী কুশল ছাবরার ফ্ল্যাট থেকে অবিনাশ বাউড়ির দেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটে পরিচারক হিসাবে কাজ করতেন তিনি। আদতে আসানসোলের বাসিন্দা অবিনাশ। ইদে বাড়ি যাওয়ার কথাও ছিল। তবে তার আগেই মৃত্যু। দেহ উদ্ধারের সময় তাঁর ঘাড় ও মুখে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মোবাইল ফোনটিও রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। যুবক খুন হয়েছেন বলেই অনুমান করে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর পুলিশ নিশ্চিত হয়ে যায় যে খুনই হয়েছেন অবিনাশ। সেইমতো তদন্তে নেমে পুলিশ সাদ্দাম আলমকে গ্রেপ্তার করে।
সর্বশেষ খবর
-
নাবালিকা মেয়ের বিয়ের খবর গোপন! ‘কন্যারত্ন’ প্রকল্পের টাকা আদায় করতে গিয়ে শ্রীঘরে বাবা
-
শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন, ধোঁয়ায় ঢাকল এলাকা, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
-
সোনামণি-সৃজলার নাচে জমজমাট মজলিশ, এক ঝলকে ‘বিগ বস বাংলা’ দুর্গের খুঁটিনাটি
-
‘পাগলু’ গানে ভাঙড়া নাচ! সৌরভের ‘বিগ বস বাংলা’র গ্র্যান্ড ওপেনিংয়ে নজরকাড়া হরভজন
-
ফের দেওয়াল লিখন যাদবপুরের ক্যাম্পাসে! রাতের অন্ধকারে কারা লিখল মার্ক্সের উক্তি?