অর্ণব আইচ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রহস্যমৃত্যুতে কড়া প্রশাসন। গ্রেপ্তার সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনী। দফায় দফায় জেরার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানান গোয়েন্দা প্রধান শঙ্খশুভ্র চক্রবর্তী।
জানা গিয়েছে, সৌরভ চৌধুরী পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বাসিন্দা। ২০২২ সালে অঙ্কে এমএসসি করেন ওই প্রাক্তন পড়ুয়া। এখনও মেস কমিটিতেও রয়েছেন তিনি। সূত্রের খবর, ক্যাম্পাসের বাইরে একটি চায়ের দোকানে সৌরভের সঙ্গে আলাপ হয় স্বপ্নদীপ কুণ্ডুর। নিহত ছাত্রের বাবার দায়ের করা এফআইআরে নাম ছিল সৌরভের।
[আরও পড়ুন: নিয়ম বহির্ভূতভাবে হস্টেলে ছিলেন স্বপ্নদীপ! বিস্ফোরক দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের]
এদিকে, ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। গোটা ঘটনার দায় ইতিমধ্যেই রাজ্যপালের ঘাড়ে চাপিয়েছে ঘাসফুল শিবির। সুবিচারের দাবিতে যাদবপুর থানা ঘেরাও করে বিজেপি। ক্যাম্পাসে মিছিল করে এবিভিপি। যাদবপুর থানার অদূরে ওই মিছিল আটকায় পুলিশ। গার্ডরেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তদন্তকারীরা। তাতে পুলিশ ও এবিভিপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। আপাতত যাদবপুর থানা সংলগ্ন রাস্তায় ব্যাহত যানচলাচল।
[আরও পড়ুন: বিতর্কের আবহে সৌজন্যের নজির, বুদ্ধদেবকে লাল গোলাপ উপহার কুণালের]
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী