সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমাম বরকতির মন্তব্যের বিরুদ্ধে বিজেপির অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে ওঠে সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর৷ মিছিলে নির্বিচারে লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে৷ ঘটনায় আটজন আহত হয়েছেন৷ গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে৷
এদিন সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ধর্মতলা থেকে মিছিল করার কথা ছিল রাজ্য বিজেপির৷ অভিযোগ, শান্তিপূর্ণভাবেই অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি নেতা-কর্মীরা৷ সেখানেই পুলিশ আচমকা লাঠিচার্জ করে৷ ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও আহত হন৷ পরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, পুলিশ পাগল হয়ে গিয়েছে৷ মানুষের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে৷ এর প্রতিবাদে আগামী ২১ তারিখ পর্যন্ত রাজ্যে বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শন করা হবে৷ আর ২১ ডিসেম্বর জেলায় জেলায় ডিএম ও এসপি অফিস ঘেরাও করে প্রতিবাদ জানাবেন বিজেপি কর্মী-সমর্থকরা৷
এদিন বিজেপির রাজ্য সভাপতি জানান, আহত কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কেও৷ পুলিশ স্বেচ্ছাচার চালাচ্ছে বলেও অভিযোগ জানানো হয়৷
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র