দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পুলিশের জালে ধরা পড়ল দুই অস্ত্র ব্যবসায়ী৷ অস্ত্র বিক্রি করতে তারা জড়ো হযেছিল দক্ষিণ শহরতলির কামালগাজি বাইপাসে৷ গোপন সূত্রে খবর পেযে দু’জনকেই গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্রন নগদ টাকা ও একটি বাইক৷
[রাজনীতির মঞ্চ ছেড়ে মহাশূন্যের ঠিকানায় সোমনাথ চট্টোপাধ্যায়]
ধৃতেরা হল রাজেশ শর্মা ও মোস্তাক আলম৷ হুগলির উত্তরপাড়া থানা এলাকার বড়বেহারা পাড়ার বাসিন্দা রাজেশ শর্মা৷ আর মোস্তাক আলমের বাড়ি উত্তর ২৪ পরগনার নারায়ণপুর থানার রাজারহাট গোপালপুরে৷ ধৃতদের কাছ থেকে ১০টি ওয়ান শাটার বন্দুক, ৩টি সেভেন এমএম বন্দুক ও ৬টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে৷ ওই দুই অস্ত্র কারবারীর কাছে ছিল নগদ ৩৮ হাজার ৫০০টাকা ও দুটি মোবাইল ও দুটি বাইকও৷ পুলিশ সূত্রে খবর, এর আগে একাধিক অস্ত্র পাচারের ঘটনায় নাম জড়িয়েছিল রাজেশ ও মোস্তাকের৷ তদন্তকারীদের দাবি, হাড়োয়া, কাশিপুর, ভাঙড় ও ক্যানিংয়ে অস্ত্র বিক্রি করত তারা। কিন্তু, কারা অস্ত্র কিনত? কেনই বা কিনত? তা খতিয়ে দেখছে পুলিশ৷
[আত্মহত্যার হুমকি, যুবতীর থেকে সাড়ে তিন লক্ষ টাকা হাতিয়ে উধাও ‘হবু স্বামী’]
বৃহস্পতিবার গভীর রাতে ক্যানিংয়ে তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার হয়৷ পুলিশ খবর পায় মাতলা ব্রিজে অস্ত্র বিক্রি করবে ওই তিন ব্যবসায়ী৷ অস্ত্র বিক্রি ঠেকাতে ব্রিজের উপর গাড়ি থামিয়ে শুরু হয় তল্লাশি৷ একটি গাড়ি খেকে উদ্ধার হয় ১২টি ওয়ান শাটার বন্দুক ও ৯টি তাজা বোমা৷ ওই গাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়৷ ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকায় অস্ত্রগুলি পাচারের পরিকল্পনা করেছিল তারা৷
সর্বশেষ খবর
-
বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি ককরোচদের
-
হড়পা বানে বেঁচে ফিরে মহামারির গ্রাসে! আতঙ্ক পিছু ছাড়ছে না নেপালের, জারি হাই অ্যালার্ট
-
উত্তরবঙ্গের জন্য ‘ওয়েক-আপ কল’ নেপালের বিপর্যয়! পাহাড় নিয়ে সতর্ক রাজ্য
-
জলদানবের আগ্রাসনেও অটুট নেপালের সবুজবাড়ি! অলৌকিক কাণ্ড? উত্তর দিলেন বাড়ির মালিক
-
নতুন ইনডেক্স আনল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, জেনে নিন খুঁটিনাটি