অর্ণব আইচ: ফেসবুকের সহযোগিতায় আত্মহত্যার আগের মুহূর্তে এক তরুণীকে বাঁচিয়ে নিল পুলিশ আধিকারিকরা। শনিবার রাতে গুয়াহাটি ও কলকাতা পুলিশের সহযোগিতায় গুয়াহাটির বাসিন্দা ওই তরুণীকে উদ্ধার করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। এদিন ফেসবুকের মূল কার্যালয় থেকে একটি মেল করা হয় লালবাজারে। সেখানে জানানো হয়, এক ফেসবুক ব্যবহারকারী এক তরুণী একটি ভিডিও আপলোড করেছে। সেটি দেখার পর ফেসবুকের আধিকারিকদের মনে হয়েছে যে, ওই তরুণী যে কোনও মুহূর্তে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারেন। ফেসবুকের তরফেই পুলিশ আধিকারিকদের জানানো হয় ওই তরুণীর ফোন নম্বর, ঠিকানা। সেই তথ্যের ভিত্তিতেই তৎক্ষণাত খোঁজখবর শুরু করে লালবাজারের আধিকারিকরা। তদন্তে জানা যায়, অসমের গুয়াহাটির বাসিন্দা ওই তরুণী। এরপরই গুয়াহাটি পুলিশের সঙ্গে যোগাযোগ করে লালবাজারের অধিকর্তারা। শুরু হয় খোঁজ।
[আরও পড়ুন: অনটন নাকি সন্তানধারণে অনীহা? বেলেঘাটার ঘাতক মায়ের গর্ভপাতের কারণ নিয়ে ধন্দ]
মাত্র ১ ঘণ্টার মধ্যেই ফেসবুকের তরফে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই তরুণীকে খুঁজে বের করেন গুয়াহাটি পুলিশ। কার্যত মৃত্যুর মুখ থেকে তরুণীকে উদ্ধার করে তদন্তকারীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে ওই তরুণীর। প্রাথমিকভাবে জানা গিয়েছ, ব্যক্তিগত বেশ কিছু সমস্যায় জড়িয়ে পড়েছিলেন ওই তরুণী। মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন। সমস্যা থেকে মুক্তি পেতেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। তবে এদিনের ঘটনায় ফেসবুকের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
[আরও পড়ুন: ‘ওঁর থেকে জন্তু-জানোয়ারকে দায়িত্ব দেওয়াও ভাল’, দিলীপকে বেনজির আক্রমণ পার্থর]
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা