স্টাফ রিপোর্টার: দেবী সরস্বতীর ভরের ভারে উত্তাল হল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর৷ ঘটনার সূত্রপাত হয়, যখন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ক্লাস শুরু হওয়ার সময় এক ছাত্রী হঠাৎ করে বলতে শুরু করেন “সরস্বতী আমার উপর ভর করেছে৷”
তারপরেই শুরু করেন অস্বাভাবিক আচরণ৷ প্রথমে বিভাগীয় প্রধানের চেয়ারে বসে টেবিলে পা তুলে দেন৷ তা করতে বারণ করা হলে ঠেলে দেন সামনের কম্পিউটার৷ সহপাঠীরা বাধা দিতে গেলে জলের জাগ উল্টে দেন৷ তাঁদেরই তাড়া করেন৷ বাদ যাননি অধ্যাপক-অধ্যাপিকারাও৷
প্রায় ঘণ্টাখানেক এই অবস্থা চলে৷ শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পুলিশে খবর দিতে হয়৷ জোড়াসাঁকো থানার মহিলা পুলিশ এসে থানায় নিয়ে যায় ওই ছাত্রীকে৷ খবর দেওয়া হয় তাঁর অভিভাবকদের৷
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে তাঁর অভিভাবকরা থানায় এলে ওই ছাত্রীকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়৷ অভিভাবকরা পুলিশকে জানান, তাঁদের মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত৷ তাই তিনি এই ধরনের আচরণ করেছেন৷ যদিও এই বিষয়ে পুলিশ কোনও মামলা শুরু করেনি৷ তবে বিদ্যের দেবীর ভরের ঠেলায় বিশ্ববিদ্যালয়ে সেদিনের পড়াশোনা মাথায় ওঠে সবার৷
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট