Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
Primary Teacher Recruitment

৯,৫৩৩ জনের মেধাতালিকা প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের, এক সপ্তাহেই মিলবে নিয়োগপত্র

আইনি জটিলতা কাটতেই দ্রুত পদক্ষেপ করল রাজ্য সরকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৮:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৮:৪৫

options
link
৯,৫৩৩ জনের মেধাতালিকা প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের, এক সপ্তাহেই মিলবে নিয়োগপত্র zoom
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: আইনি জটিলতা কাটতেই দ্রুত পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগে ৯ হাজার ৫৩৩ জনের মেধাতালিকা প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক সপ্তাহের মধ্যেই মেধাতালিকাভুক্ত প্রার্থীরা নিয়োগপত্র পেয়ে যাবেন বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। নিয়োগপত্র দেবে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। 

২০২২ সালে ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। ওই বছরই ডিসেম্বরে শুরু হয়ে গিয়েছিল ইন্টারভিউ প্রক্রিয়া। এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ কিছু প্রার্থী। কারণ, তাঁরা ডিএলএড কোর্সে ভর্তি হলেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময়ে মার্কশিট হাতে পাননি। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলাতেই প্রাথমিকের মেধাতালিকা প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। অবশেষে গত সোমবার কেটেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আইনি জটিলতা। ওইদিন প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করে ৯ হাজার ৫৩৩ জনকে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যা মেনে বুধবার প্রাথমিকের ২০২২-এর মেধাতালিকা প্রকাশ করল পর্ষদ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা! কতদিন করা যাবে লেনদেন?]

শূন্যপদ, ভাষা মাধ্যম ও ক্যাটাগরিভিত্তিক রাজ্যস্তরের মেধাতালিকায় দেওয়া হয়েছে প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত নম্বরের ব্রেক-আপ। অর্থাৎ, মোট প্রাপ্ত নম্বরের পাশাপাশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, প্রশিক্ষণ, টেট, ইন্টারভিউ, অ্যাপ্টিটিউড টেস্ট/টিচিং এক্সপেরিয়েন্স, সহপাঠ্যক্রমিক কার্যাবলি-সহ প্রতিটি ভাগে প্রার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, স্বচ্ছতার কথা মাথায় রেখেই প্রাপ্ত নম্বরের ব্রেক-আপ দেওয়া হয়েছে মেধাতালিকায়।

এই সকল প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপারিশের ভিত্তিতে নিয়োগপত্র দেবে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তবে, নিয়োগের সুপারিশ অথবা নিয়োগপত্রের ভবিষ্যৎ সুপ্রিম কোর্টে চলা মামলার উপর নির্ভরশীল বলে জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের বিজ্ঞপ্তিতে। শীর্ষ আদালতের নির্দেশ মেনেই নিয়োগপত্র জারি করতে বলা হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলিকেও। 

[আরও পড়ুন: হুইলচেয়ারে বসেছিলেন বৃদ্ধ রোগী, পদযাত্রা থামিয়ে চিকিৎসার ব্যবস্থা ‘ত্রাতা’ মমতার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.