Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
R G Kar Case

বুধে ফের ‘রাত দখল’, তরুণী চিকিৎসকের বাবা বললেন ‘পাশে আছি’

৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। নিজ নিজ এলাকায় রাত দখলের ডাক সোশাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে সেই পোস্ট। লেখা হয়েছে, 'বিচারপতি তোমার বিচার করবে যারা রাত জাগছে সেই জনতা।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৪, ২৩:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৪, ২৩:১৫

options
link
বুধে ফের ‘রাত দখল’, তরুণী চিকিৎসকের বাবা বললেন ‘পাশে আছি’ zoom
Call for outdoor closure of all hospitals in the state is from doctors associations

অর্ণব দাস, বারাকপুর: ১৪ আগস্টের পর আবার ৪ সেপ্টেম্বর। ফের ‘রাত দখলে’র ডাক আমজনতার। ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগের রাতে ফের রাস্তায় নামছে মৃতা তরুণী চিকিৎসকের সহ নাগরিকরা। আন্দোলনকারীদের পাশে রয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবারও। এমনই বার্তা দিয়েছেন মৃতার বাবা। সূত্রের দাবি, রাত দখল কর্মসূচিতে আর জি কর হাসপাতালে থাকতে পারেন তরুণী চিকিৎকের মা-ও।

স্বাধীনতা দিবসের আগের রাতে অভিনব আন্দোলন দেখেছিল গোটা রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ার বাইরে বেরিয়ে পথে নেমেছিল আমজনতা। ৪ সেপ্টেম্বর সেই কর্মসূচির পুনরাবৃত্তি হতে চলেছে। ৫ সেপ্টেম্বর মামলার শুনানির আগের রাতে নিজ নিজ এলাকায় রাত দখলের ডাক সোশাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে সেই পোস্ট। লেখা হয়েছে, ‘বিচারপতি তোমার বিচার করবে যারা রাত জাগছে সেই জনতা।’ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে বিচারব্যবস্থার দিকেও। প্রশ্ন এক, ‘২৬ দিন গেলেও ধর্ষণের বিচার নেই কেন?’ প্রশ্ন দুই, ‘কর্মক্ষেত্রে মর্যাদার প্রশ্ন আদালত কানে নেয় না কেন?’ প্রশ্ন তিন, ‘কেন্দ্রে আনা নতুন আইনে লিঙ্গ প্রশ্ন পিছনে কেন?’ ৪ সেপ্টেম্বর মিশন শুরু সন্ধে সাতটায়। চলবে রাত ১০টা পর্যন্ত। নিজ নিজ এলাকায় মানববন্ধন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: ‘প্রতিবাদ সবার অধিকার, চিকিৎসক-সুধীজনদের কুমন্তব্য নয়’, কড়া বার্তা অভিষেকের]

আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন মৃত চিকিৎসকের পরিবারও। তাঁর মা জানিয়েছেন, “এভারেস্ট চূড়ায় উঠে জাস্টিস ফর আর জি কর বলছে। এত এত মানুষ রাস্তায় নেমেছে। এগুলো আমাদের কাছে বিশাল পাওনা। তাদের প্রত্যেকের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। অনুরোধ করবো যতদিন না বিচার পাই সকলে যেন পাশে থাকেন।” তাঁর বাবার বার্তা, “আন্দোলনকারীদের পাশে আছি।”

[আরও পড়ুন:  ১৫ দিন টানা জেরা, অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার সন্দীপ ঘোষ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.