শ্রীষিতা ঘোষ: শান্তিনিকেতনের বসন্তোৎসবের আমেজ আর মিলবে না রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে৷ সম্ভবত আগামী বছর থেকেই বন্ধ হতে চলেছে জোড়াসাঁকোর ঐতিহ্যবাহী প্রাক বসন্তোৎসব৷
একে ‘হেরিটেজ’ ভবন৷ তার উপর আবার স্বল্প পরিসরের ক্যাম্পাস৷ প্রাক দোল উদযাপনে হাজার হাজার মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে৷ একটু অসাবধান হলেই ঘটে যেতে পারে অপ্রীতিকর যে কোনও ঘটনা৷ আর সে কারণেই জোড়াসাঁকো ক্যাম্পাসের বসন্তোৎসব পাকাপাকিভাবে বন্ধের কথা ভাবছে কর্তৃপক্ষ৷ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দ্রুত প্রশাসনের সঙ্গে বৈঠক করবে বিশ্ববিদ্যালয়৷
(মাতৃত্বকালীন ছুটি ১২ থেকে বেড়ে ২৬ সপ্তাহ, লোকসভায় পাস বিল)
রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি জানিয়েছেন, বিষয়টি আপাতত আলোচনার স্তরে রয়েছে৷ তবে প্রতি বছর বসন্তোৎসবে বিপুল সংখ্যক মানুষ এখানে ভিড় করেন৷ উত্তরোত্তর সংখ্যাটা বেড়েই চলেছে৷ জোড়াসাঁকোর ক্যাম্পাস স্বল্প পরিসরে এত মানুষকে ঠাঁই দেওয়া রীতিমতো সমস্যার হয়ে গিয়েছে৷ ছোট জায়গায় ভিড়ের চাপে কেউ অসুস্থ হতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন৷ সেজন্য আগামী বছর থেকে উৎসব বন্ধের ভাবনাচিন্তা চলছে৷ সেক্ষেত্রে গোটা অনুষ্ঠানটাই বিটি রোড ক্যাম্পাসে হবে৷ উপাচার্যর কথায়, জোড়াসাঁকোর তুলনায় বিটি রোড ক্যাম্পাসে জায়গা অনেকটাই বেশি৷ সেখানে খেলার মাঠে উৎসব পালিত হয়৷ বৃহস্পতিবারই বিটি রোডে বসন্তোৎসব পালিত হয়৷ অংশ নিয়েছিলেন প্রায় ৪০-৪৫ হাজার মানুষ৷ কিন্তু ক্যাম্পাসটি অনেকটা জায়গা জুড়ে হওয়ায় কোনও সমস্যা হয়নি৷
বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, গত ৬ মার্চ, মঙ্গলবার জোড়াসাঁকো ক্যাম্পাসে বসন্তোৎসবে অংশ নিয়েছিলেন প্রায় ৩০-৩৫ হাজারের মতো মানুষ৷ ভিড়ের চাপে, ঠেলাঠেলির মতো পরিস্থিতি তৈরি হয়৷ ক্যাম্পাসের বেশ কিছু হেরিটেজ জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে৷ এছাড়াও জোড়াসাঁকোর সামনের রাস্তাতেও বিশাল যানজট তৈরি হয়ে যায়৷ দুপুর বারোটার পর থেকে রাস্তা রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে৷ এমনকী উপাচার্যকেও ঘুরপথে ক্যাম্পাসে ঢুকতে হয়৷ সম্ভবত এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই উৎসব বন্ধের পরিকল্পনা নিয়েছে বলে মনে করছে শিক্ষামহল৷
(উত্তরপ্রদেশে বিজেপি ঝড়ে উড়ে যাবে সপা-কংগ্রেস, ইঙ্গিত সমীক্ষায়)
সর্বশেষ খবর
-
মহড়া চলাকালীন বাংলাদেশের চিনা ট্যাঙ্কে বিস্ফোরণ, নিহত ২! প্রশ্ন ‘মেড ইন চায়না’ নিয়ে
-
‘পুরাতন ভৃত্যে’র সঙ্গে হাত মিলিয়ে কোটিপতি শ্বশুরকে খুন! বউমার কীর্তিতে চাঞ্চল্য
-
বৈবাহিক ধর্ষণ অপরাধ? সিদ্ধান্ত নেবে সংসদ, সুপ্রিম কোর্টের এক্তিয়ারভুক্ত নয়, জানিয়ে দিল কেন্দ্র
-
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ, ‘আমাদের রকস্টার’ বলে কার সমর্থনে সুর চড়ালেন?
-
‘হাতকড়া অপেক্ষা করছে’, আমেরিকায় ভিসার বেনিয়মে কগনিজ্যান্টেকে বিরাট শাস্তি, বিপাকে ভারতীয়রা!