অর্ণব আইচ: প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার ঘটনায় জামিন পেলেন রাকেশ সিং। আজ বৃহস্পতিবার শিয়ালদহ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান রাকেশ। যদিও এখনই জেলমুক্তি হচ্ছে না রাকেশ সিংয়ের। যাদবপুরের একটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলা এখনও বিচারাধীন। ফলে আপাতত জেলেই থাকতে হবে বিজেপি নেতাকে।
ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। বিহারের কংগ্রেসের একটি সভায় স্থানীয় এক কর্মী প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মাকে নিয়ে কুমন্তব্য করে বলে অভিযোগ। এরপরই প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটে। রাহুল গান্ধী-সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিং ও তাঁর দলবলের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কিন্তু অভিযুক্ত রাকেশের নাগাল পাওয়া যাচ্ছিল না। তাঁর বাড়িতেও তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা। যদিও সেখানে খোঁজ মেলেনি রাকেশের। এরপরই রাকেশ পুত্র শিবমকে দফায় দফায় জেরা করা হয়। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তারও করে পুলিশ। যদিও আগেই শিবমের জামিন মঞ্জুর করে আদালত।
এদিন রাকেশের জামিনের তীব্র বিরোধীতা করেন সরকারি আইনজীবী। যদিও রাকেশের আইনজীবী আদালতকে জানান, ধৃত বিজেপি নেতার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে জেলে রয়েছেন। তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে জামিন দেওয়ার আবেদন জানান আইনজীবী। সবপক্ষের বক্তব্য শুনে প্রদেশ কংগ্রেসের দপ্তরে হামলার ঘটনায় বিজেপি নেতাকে জামিন দেয় আদালত।
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন