সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ ফেব্রুয়ারি, বুধবার ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এসবিআই অডিটোরিয়ামে প্রকাশিত হল অধ্যাপক ড. রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের দুটি গ্রন্থ। যথাক্রমে ‘The VEDAS-Wisdom and Truth for Human Emergence’ এবং ‘বেদস্নান: সত্যার্থীর ব্রহ্মজ্ঞান সাধন বেদপথে’। অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ইস্টার্ন ইন্সটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্টের ডিরেক্টর, শিক্ষাবিদ এবং লেখক।

এই গ্রন্থপ্রকাশ অনুষ্ঠান উপস্থিত ছিলেন অধ্যাপক ও গবেষক ড. মার্ক এইচ টেলর, মাতৃশক্তি পত্রিকার সম্পাদক তথা দক্ষিণেশ্বর কালী মন্দিরের ট্রাস্টি কুশল চৌধুরী, মার্কিন লেখক রোজান আর টেলর, উডল্যান্ড হাসপাতালের এমডি এবং সিইও রূপক বড়ুয়া, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, জিনা অ্যান্ড কোম্পানির ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য লাকি কুলকার্নি, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, এস কে দত্ত জিআই ইনফোটেকের এইচআর হেড প্রমুখ।
অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক শিক্ষবিদ এবং বেদজ্ঞ। ‘The VEDAS-Wisdom and Truth for Human Emergence’ এবং ‘বেদস্নান: সত্যার্থীর ব্রহ্মজ্ঞান সাধন বেদপথে’ বই দুটিতে বৈদিক জ্ঞানের গভীর অন্বেষণ রয়েছে। সভ্যতা গঠনে বেদের ভূমিকা, আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি এবং মানবিক উত্তরণে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা রয়েছে বইগুলিতে।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক