অর্ণব আইচ: দশ বছরে শংকর আঢ্যর সংস্থার মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল হয়েছে। শনিবার আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০১২-১৩ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে। এস আর আঢ্য ফিনান্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এই বদল হয়েছে বলে তদন্তে জানতে পারে ইডি। ইতিমধ্যে এই সংক্রান্ত নথি উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
রেশন দুর্নীতি মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের সিএ অরিবিন্দ সিংকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তাঁকে জিজ্ঞাসাবাদ করে দশ বছরে এক হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া গিয়েছে। তদন্তকারীদের দাবি, আঢ্যর ফোরেক্স-সহ চারটি সংস্থার মাধ্যমে তাঁর সিএ অরবিন্দ সিং ৩৫০ কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করেছেন। এছাড়া হীরামতি এক্সপোর্ট নামে একটি সংস্থার মাধ্যমে ১১৭ কোটি বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে।
[আরও পড়ুন: জ্বলছে মণিপুর! ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’ মায়ানমার সীমান্ত সিল করছে কেন্দ্র]
ফোরেক্স সংস্থার মাধ্যমে শংকর আঢ্য রেশন দুর্নীতির কালো টাকা সাদা করেছেন বলেই দাবি ইডির। যদিও সে দাবি বার বারই খারিজ করেছেন খোদ তৃণমূল নেতা। নিজেকে নির্দোষ বলেও একাধিকবার জানান শংকরবাবু। শনিবার আদালতে দাঁড়িয়ে শংকরের আইনজীবী দাবি করেন, “ইডি এফিডেভিট দিয়ে বলুক এত কোটি টাকার যোগ পাওয়া গিয়েছে বা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করা হয়েছে।” গ্রেপ্তারির নেপথ্যে চক্রান্ত রয়েছে বলেই দাবি শংকর আঢ্যর।
[আরও পড়ুন: রামের নিন্দা করতেই ভেঙে পড়ল মঞ্চ! প্রাক্তন সাংসদের দুর্ভোগের ভিডিও ভাইরাল]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ