Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

বাড়িতে বাউন্সার পাঠিয়ে কেন নজরদারি? শোভনের নির্দেশে ক্ষুব্ধ রত্না

আগেও নজরদারির অভিযোগ তুলেছিলেন রত্নাদেবী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৮, ১২:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৮, ১২:৩৬

options
link
বাড়িতে বাউন্সার পাঠিয়ে কেন নজরদারি? শোভনের নির্দেশে ক্ষুব্ধ রত্না zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নিজে চেয়ে পাঠাননি। অথচ তাঁর বাড়িতে তাঁর অজান্তেই হাজির বাউন্সার। বাড়িতেকে আসছেন, না আসছেন সব লিখে রাখা হচ্ছে একটি খাতায়। এহেন ব্যবস্থা দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলেন মেয়র পত্নী। পুলিশের কাছে এ ব্যাপারে নালিশও করেন তিনি।

[  সরকারি চাকুরের ছদ্মবেশে নিষিদ্ধ মাদক পাচার, যাদবপুরে ধৃত ১ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিবাহবিচ্ছেদের মামলা চলছে, তা নিয়ে নানা চাপানউতোরও অব্যাহত। এদিন মেয়রের পর্ণশ্রীর বাড়িতে একজন মহিলার বাউন্সারের দেখা মেলে। তাজ্জব হয়ে যান রত্না চট্টোপাধ্যায়। তিনি মহিলাকে জিজ্ঞাসা করে জানতে পারেন, মেয়রের নির্দেশেই তিনি এই বাড়িতে এসেছেন। মেয়রই তাঁকে নিয়োগ করেছেন। নির্দেশমতোই রেজিস্ট্রারে কারা আসছেন বা আসছেন না, তা লিখে রাখছেন তিনি। এহেন ব্যবস্থায় চরম ক্ষুব্ধ মেয়র পত্নী। তাঁর প্রশ্ন, এভাবে বাউন্সার রেখে নজরদারি কেন চালানো হচ্ছে। পর্ণশ্রী থানায় এ নিয়ে মেয়রের নামে নালিশও জানান তিনি।

[  বিপদ থেকে কীভাবে বাঁচতে হবে? স্কুল পড়ুয়াদের শেখাল কসবা থানার পুলিশ ]

এর আগেও নজরদারি চালানোর অভিযোগ জানিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, বাড়ির সামনে ল্যাম্পপোস্টে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নজরদারি চালানোর ব্যবস্থা হচ্ছে। যত দিন যাচ্ছে মেয়রের বিবাহ বিচ্ছেদ মামলার তিক্ততা তত বাড়ছে। অভিযোগ-পালটা অভিযোগে সরগরম। বিচ্ছেদের নিয়ম মেনেই পুনরায় সম্পর্ক স্থাপনের একটি সুযোগ দেওয়া হয়। তাতে সম্মতও হয়েছিলেন রত্নাদেবী। তাঁর তরফে জানানো হয়েছিল, মেয়র চাইলে তিনি একসঙ্গে বেড়াতে যেতেও রাজি। যদিও মেয়রের পক্ষ থেকে পত্রপাঠ তা নাকচ করে দেওয়া হয়। মেয়র আগেই জানিয়ে দিয়েছিলেন। মৃত্যুতেও তিনি আর পর্ণশ্রীর বাড়িতে ফিরতে চান না। স্ত্রীর সঙ্গে কোনও সম্পর্কও রাখতে চান না। উলটে বিপদের বন্ধু বৈশাখির পাশে দাঁড়াবেন বলে বারবার করে জানিয়েছিলেন। এরপরই সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা প্রায় বাতিল হয়ে যায়। তবে যত দিন গড়াচ্ছে নানা অভিযোগে তিক্ততা ক্রমশ বাডছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.