গোবিন্দ রায়: নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাই কোর্টের। আগামী ১৭ জুন পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। পাশাপাশি ২০১৬ সালের SLST উর্ত্তীর্ণদের নম্বর প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
নবম ও দশমের শিক্ষক নিয়োগের মূল প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করলেও সেখানে নামের পাশে কোনও নম্বর দেওয়া হয়নি। সেখানেই সমস্যার সূত্রপাত। অভিযোগ ওঠে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে এসএসসি। প্রশ্ন ওঠে, কেন নম্বর প্রকাশ করা হল না। এরপরই প্যানেলে দুর্নীতির অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন চাকরীপ্রার্থী সোমা সিনহা। সেই মামলাতেই এদিন রায় দিল আদালত।
[আরও পড়ুন: ‘এখন রাজ্যে ২৩ জেলা, ৪৬টিও হতে পারে, আরও অফিসার দরকার’, জেলা ভাগের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর]
ওই মামলায় এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় SLST-এর প্যানেল এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা নম্বর-সহ রাজ্যকে প্রকাশের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অনলাইন অ্যাপ্লিকেশনগুলিও আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। ২১ মে-এর মধ্যে নম্বর বিভাজন প্রকাশের নির্দেশ বিচারপতির। পাশাপাশি নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাই কোর্টের।
[আরও পড়ুন: ফের নবম-দশমের শিক্ষক নিয়োগে জটিলতা, অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে