টিটুন মল্লিক, বাঁকুড়া: মুর্শিদাবাদের পর বাঁকুড়া। টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে বাঁকুড়ার সাত শিক্ষককে তলব করল সিবিআই। বুধবার সকাল ১১টায় নথি-সহ তাঁদের নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবারই একই অভিযোগে মুর্শিদাবাদের ৪ শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের পরীক্ষার্থী ছিলেন বাঁকুড়ার ৭ সাতজন। ২০২১ সালে চাকরি পেয়েছিলেন তাঁরা। অভিযোগ, অর্থের বিনিময়ে বেআইনি নিয়োগ পেয়েছেন। সেই সূত্র ধরেই তাঁদের এবার ডেকে পাঠাল সিবিআই। বিভিন্ন জেলা থেকে এধরনের শিক্ষকদের তলব করছে সিবিআই। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে। এবার এই সাতজনকে তলব করল সিবিআই। তাঁদের বয়ান রেকর্ড করা হবে বলে খবর।
[আরও পড়ুন: এবার বাংলাদেশে পুড়ল কোরান, প্রতিবাদে পথে জনপ্লাবন]
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার