অর্ণব আইচ: ইউটিউব ভিডিও যে কতটা মারাত্মক হতে পারে, তার প্রমাণ মিলেছে রিজেন্ট পার্কের (Regent Park) ঘটনায়। সেই কারণেই ওই ধরনের অস্ত্র তৈরির ভিডিও ছড়ানো বন্ধ করতে ইউটিউবকে (YouTube) চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিল লালবাজার। জানা গিয়েছে, রিজেন্ট পার্কের তরুণী খুনের ঘটনাস্থলে যেতে পারেন ফরেনসিক বিশেষজ্ঞরাও।
রিজেন্ট পার্কের তরুণী খুনের তদন্তে নেমে চাঞ্চল্যকর পেয়েছিল পুলিশ। জানা গিয়েছিল, একমাস ধরে ইউটিউবে ভিডিও দেখে পাইপগান তৈরি শিখেছিল রিজেন্ট পার্ক পঞ্চাননতলার রাকেশ হালদার ওরফে জয়ন্ত। সেই অস্ত্র থেকে গুলি চালিয়ে সে খুন করে প্রেমিকা প্রিয়াঙ্কা পুরকায়েতকে। এরপরই ধৃতের বয়ানের ভিত্তিতে খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। খালের পাশের জঙ্গল থেকে সেটি উদ্ধার করার পর তা দেখেই হকচকিয়ে যান তদন্তকারীরা। কারণ, সাধারণ স্টিলের পাইপের মতোই দেখতে অস্ত্রটি। এরপর জয়ন্তর মোবাইল ঘেঁটে মেলে সেই ইউটিউবের ভিডিও, যা দেখে সে পাইপগানটি তৈরি করতে শেখে। জানা গিয়েছে, প্রাথমিক তদন্ত শেষ হলে লালবাজারের পক্ষ থেকে ইউটিউব সংস্থাকে চিঠি অথবা মেল পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে এধরণের ভিডিও প্রচার বন্ধের জন্য।
[আরও পড়ুন: রাজ্যের গাফিলতিতেই পরিযায়ীরা কেন্দ্রের সাহায্য থেকে বঞ্চিত, সাফাই দিলেন দিলীপ ঘোষ]
প্রসঙ্গত, গ্রেপ্তার হওয়ার পর রিজেন্ট পার্ক হত্যাকাণ্ডের অভিযুক্ত জয়ন্তর কোনও অনুতাপ ছিল না। কিন্তু সোমবার সকালে থানার লকআপে বসেই সে খবর পায় যে, তার ছেলে হয়েছে। এই খবরেই তার চোখ থেকে গড়িয়ে পড়ে জল। মুখে ফুটে ওঠে হাসি। যদিও জয়ন্তর পরিবার ও প্রতিবেশীরা আক্ষেপ করেছেন, শিশুটি জন্মের পর তার বাবার আদর পেল না।
[আরও পড়ুন: ডিভোর্সের মামলা নিয়ে বচসা, রাগের মাথায় শাশুড়িকে গুলি করে আত্মঘাতী যুবক]
সর্বশেষ খবর
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী
-
‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
-
আসল কে, এখনও বলেনি কমিশন! নন্দীগ্রামে ভোট ঘোষণা হতেই ‘প্রতীক’ সংঘাতে ২ তৃণমূল