সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই পৃথিবীতে তেল বা কয়লার মতো শক্তির ভাণ্ডার যে অনিঃশেষ নয়, তা সকলেরই জানা। এই পরিস্থিতিতে বাণিজ্য ও শিল্পে নয়া দিশা দেখাতে পারে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার। অ্যামপিন এনার্জি ট্রানজিশন ও দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক যৌথ বৈঠকে উঠে এল এমনই প্রসঙ্গ।
এফআইসিসিআইয়ের সিইও কাউন্সিলের সিনিয়র সদস্য ও অ্যামপিন এনার্জি ট্রানজিশনের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পিনাকী ভট্টাচার্য জানান, ”পুনর্নবীকরণযোগ্য শক্তির খরচ যত কমছে ততই তার অনিবার্যতা প্রকট হচ্ছে। পূর্বাঞ্চলের শিল্পের ক্ষেত্রে এর ব্যবহারে ২০ থেকে ৩০ শতাংশ সাশ্রয় হবে।”
[আরও পড়ুন: নন্দীগ্রামে নরকঙ্কাল! তদন্ত শুরু করল পুলিশ]
এদিনের আলোচনায় উঠে আসে, গোটা বিশ্বের তুলনায় ভারতে এই শক্তির ব্যবহার নিশ্চিত ভাবেই উল্লেখযোগ্য হয়ে উঠেছে। প্রতি বছর এর ব্যবহার ৬ থেকে ৭ শতাংশ বাড়ছে।
[আরও পড়ুন: সংসার খরচের টাকায় সন্তানের দুধ কেনার ‘শাস্তি’, তরুণীকে বিবস্ত্র করে মার শাশুড়ি ও ননদের]
সর্বশেষ খবর
-
বাবার মৃত্যুতে শোক নয়, সম্পত্তি হাতানোই মোক্ষ! মৃতদেহ থেকেই আঙুলের ছাপ নিল ত্যাজ্য ছেলে
-
‘ব্রাজিলকে বাদ দিয়ে এএফসির জন্য ইস্টবেঙ্গলকে টাকা দিক ফেডারেশন’, বিস্ফোরক বাইচুং
-
বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার