Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
West Bengal HS Result 2026

প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর

বেলা ১১ টা থেকে ফলাফল দেখে নিন সংবাদ প্রতিদিন-এ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১২:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১২:২৪

options
link
প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর zoom
প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল।
Advertisement

পরীক্ষার প্রায় ৭৬ দিনের মাথায় প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল (West Bengal HS Result 2026)। বৃহস্পতিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়েছে উচ্চ মাধ্যমিকের তরফে। এবছর মোট পরীক্ষা দিয়েছিল ৬ লক্ষ ২৬ হাজারের বেশি পরীক্ষার্থী। পাশের হার ৯১.২৩ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। যা শতাংশের হিসেবে ৯৪.১৯। দ্বিতীয় স্থানে হাওড়া। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। প্রথম দশে স্থান পেয়েছে ৬৪ জন। জানা যাচ্ছে, ১১ টা থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। একই সময়ে স্কুলে পাঠানো হবে মার্কশিট।

২০২৬ সালে  উচ্চ মাধ্যমিক হয়েছে নয়া নিয়মে। এবার পরীক্ষা হয়েছে সেমেস্টার হিসেবে। ফলে রিভিউ-সহ একাধিক নিয়মে বদল এসেছে। এদিন সাংবাদিক বৈঠকে সংসদের তরফে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার ফলাফল যদি কারও কোনও সংশয় থাকে। তাহলে সে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ পাবে। সক্ষেত্রে তাঁকে চলতি বছরের মার্কশিট জমা দিয়ে পরের বছরের জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে। 

Advertisement

এতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হত একবার। ১৯৭৮ সাল থেকে শুরু হয়েছিল এই পদ্ধতিতে পরীক্ষা। গতবছর শেষবারসেই নিয়মে পরীক্ষা হয়েছে। চলতি বছর সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক হয়েছে। যারা গতবছর উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে বা টেস্টে উত্তীর্ণ হতে পারেনি তারা সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে বলেই খবর। তথ্য বলছে, পুরনো নিয়মে এবার পরীক্ষা দিয়েছে ১৫ হাজার ৪৯৫ জন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.