সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত রাইস-অ্যাডামাস গ্রুপের অন্যতম কর্ণধার আরতি রায়। সোমবার সন্ধে ৬টা বেজে ৩৫ মিনিটে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আরতি রায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাইস-অ্যাডামাস গ্রুপের সমস্ত শীর্ষ প্রশাসক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা।
রাইস-অ্যাডামাস গ্রুপের কর্ণধার সমিত রায়, মল্লিকা রায়, রজত শুভ্র রায় এবং সৌম্য শুভ্র রায়রা জানিয়েছেন, রাইস গ্রুপের গড়ে ওঠা এবং আজকের সাফল্যের পিছনে কতখানি অবদান রয়েছে তাঁদের মা আরতি রায়ের। ১৯৮৫ সাল থেকে আমৃত্যু ‘রাইস এডুকেশন’- এর অন্যতম ডিরেক্টর ছিলেন তিনি। খারাপ সময় নিজের অলঙ্কার খুলে দিয়ে আর্থিক সাহায্য করেছেন। রাইস-অ্যাডামাস গ্রুপের বিপুল কর্মকান্ডের পেছনে আরতি রায়ের অনুপ্রেরণা অবিস্মরণীয়।
সমিত রায়, মল্লিকা রায়, রজত শুভ্র রায় এবং সৌম্য শুভ্র রায়দের বক্তব্য, তাঁদের মায়ের অবদান বা মূল্যায়ণ জাগতিকভাবে সম্ভবই নয়। তাঁর মৃত্যু এক অসীম শূন্যতার সৃষ্টি করল। গতকাল এবং আজ শোকস্তব্ধ রাইস-অ্যাডামাস গ্রুপের শীর্ষ প্রশাসক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রীরা সংস্থার প্রয়াত ডিরেক্টর আরতি রায়কে শেষ শ্রদ্ধা জানান।
সর্বশেষ খবর
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?
-
হাওড়া স্টেশনে আকাশি রঙের ট্রলি দেখেই চিৎকার স্নিফার ডগ ‘মার্কো’র! খুলতেই চক্ষু চড়কগাছ