আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। এবার তা নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রতপন্থী তৃণমূলের মধ্যে শুরু হল দড়ি টানাটানি। মেয়ো রোডে সভা করার অনুমতি চেয়ে এবার কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ ঋতব্রত তৃণমূল। এখনও পর্যন্ত কলকাতা পুলিশের অনুমতি পাওয়া যায়নি। এরপরেই আজ, বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আবেদন জানায় ঋতব্রত তৃণমূল। যদিও আদালত জানিয়েছে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি সম্ভব নয়। তবে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
প্রত্যেক বছর মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বর্তমান পরিস্থিতি আলাদা।
আরও পড়ুন:
তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবারই এই বিষয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। কালীঘাট টিএমসিপির হয়ে আইনজীবী অর্ককুমার নাগ এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। আবেদনে তিনি জানান, গত ২৭ জুলাই টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন জানানো হয় পুলিশ। এরপর গত ৩ আগস্ট এবং ৭ আগস্ট পুলিশের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত আবেদনের কোনও জবাব পুলিশের তরফে দেওয়া হয়নি বলেই আদালতে দাবি আইনজীবী। বাধ্য হয়েই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বলে বিচারপতি সৌগত ভট্টাচার্যকে জানান আইনজীবী। জরুরিভিত্তিতে যাতে মামলার শুনানি হয়, সেই আবেদনও জানানো হয়।
বলে রাখা প্রয়োজন, প্রত্যেক বছর মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বর্তমান পরিস্থিতি আলাদা। রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ভেঙে খান-খান। একদল যোগ দিয়েছেন এনসিপিআইতে। অন্যদল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূলে যোগ দিয়েছে। গত ২১ জুলাই, শহিদ দিবস অনুষ্ঠান আলাদাভাবে পালিত হয়। এনসিপিআই সাংসদরা দিল্লিতে শহিদ দিবস পালন করেন। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আলাদাভাবে শহরের দুই জায়গায় শহিদ দিবস পালন করেন। এবারও আলাদাভাবে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনের কথা জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে কলকাতা পুলিশের কাছে অনুষ্ঠান করতে চেয়ে আবেদনও জানানো হয়। কিন্তু এখনও পর্যন্ত অনুমতি না পাওয়ায় এবার হাই কোর্টের দ্বারস্থ ঋতব্রতপন্থী তৃণমূল।
সর্বশেষ খবর
-
রাম মন্দিরের প্রসাদের নামে সাধারণ মিষ্টি বিক্রি! আমাজনকে ১ লক্ষ টাকা জরিমানা কেন্দ্রের
-
আশঙ্কার নাম আইপিএল! ‘নিজেকে বদলে ফেলো না’, টেস্টে সফল সুথারকে পরামর্শ প্রাক্তন ক্রিকেটারের
-
বালি মাফিয়ার সঙ্গে যোগ কীর্তি আজাদের? ভাইরাল অডিও নিয়ে সিআইডির দ্বারস্থ ঋতব্রত
-
অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ মার্কেটের ‘অভিশপ্ত’ হোটেল, পুর কমিশনারের নজরে শহরের ১৬টি বরো
-
E20 ইস্যুতেও পিছু হটবে মোদি সরকার? বড়সড় সিদ্ধান্তের পথে কেন্দ্র