সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ অফিসের ব্যস্ত সময়ে মা উড়ালপুলে পথ দুর্ঘটনা৷ আহত ২। ঘটনার জেরে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে৷
জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল নটা দশ নাগাদ মা উড়ালপুলে ঘটে এই দুর্ঘটনা৷ ইএম বাইপাসের দিক থেকে আসছিল একটি মারুতি গাড়ি৷ পার্ক সার্কাসের দিকে নামার সময়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি৷ সে সময়ই ধাক্কা দেয় অন্য একটি গাড়ির পিছনে। তীব্র সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় দু’টি গাড়িই৷ ঘটনায় দু’জন আহত হয়েছেন। দুর্ঘটনার জেরে অফিসটাইমে তীব্র যানজট তৈরি হয় মা উড়ালপুলে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে ইতিমধ্যেই আটক করেছে কড়েয়া থানার পুলিশ।
[ কালিকাপ্রসাদের মৃত্যুর ঘটনায় জামিন মঞ্জুর গাড়ির চালকের ]
এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে মা উড়ালপুলে। তার জন্য যানচলাচলে বিশেষ নিয়ন্ত্রণও আনা হয়েছে। রাজ্যে দুর্ঘটনা রোধে একাধিকবার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্প চালু করার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। হেলমেট পরা বা দু’টো গাড়ির মধ্যে দূরত্ব বজায় রাখার বিষয়গুলিতে নজর দিতে বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, প্রশাসনের পাশাপাশি নাগরিকরা উদ্যোগ নিলেই পথ দুর্ঘটনা রোখা সম্ভব।যদিও বাস্তবে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর আবেদন সত্ত্বেও নানারকম অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলছেন চালকরা।
[ ‘বাবা আমার চিকিৎসা করাও’, মৃত্যুর পর ভাইরাল খুদের আর্তি ]
সর্বশেষ খবর
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?
-
চাল-গমের পাশাপাশি মিলবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও, রেশন দোকানগুলি নিয়ে বিরাট সিদ্ধান্ত
-
দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!
-
রাত্রিবাস করেছিলেন মহানায়ক, ‘উত্তম’ স্মৃতি আগলে আজও নতু গ্রামের জমিদার বাড়ি
-
পুরভোটে স্ট্র্যাটেজি বদল সিপিএমের! জোট নিয়ে নিচুতলার কর্মীদের ‘স্বাধীনতা’ দিল আলিমুদ্দিন