সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় চলন্ত বাসে আগুন। পাইকপাড়ায় একটি এসি বাসে আগুন লেগে যায়। ভরদুপুরের এই ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তাঁরা অল্পবিস্তর আহত হন। প্রাথমিক চিকিৎসাও হয় তাঁদের। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড।
সোমবার বাসটি বেলঘরিয়া থেকে বেরোয়। বি টি রোড ধরে যাচ্ছিল বাসটি। পাইকপাড়া মোড়ের কাছে এসি বাসটিতে আচমকা ধোঁয়া বেরতে দেখা যায়। সেই সময় বাসে ছিলেন অনেকেই। ধোঁয়া দেখতে পেয়েই শোরগোল শুরু করেন যাত্রীরা। বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তড়িঘড়ি যাত্রীরা নামতে না নামতেই দাউদাউ করে আগুন জ্বলে যায়।
কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী জখম হন। অল্পবিস্তর চোট পান তাঁরা। প্রাথমিক চিকিৎসাও করা হয় তাঁদের। কীভাবে ওই চলন্ত এসি বাসটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কিছু, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
সর্বশেষ খবর
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!
-
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী