সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা ও হাওড়ার মধ্য়ে যোগাযোগ রক্ষাকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। তিন দশকের বেশি পুরনো এই সেতু সংস্কারের পরিকল্পনা করেছে নবান্ন, রাজ্য সরকার। আগামী মাস, জুনেই সংস্কারের কাজ শুরু, এমনই খবর সূত্রের। সেই সময় বন্ধ রাখা হবে সেতুর একাংশ। এক-একটি লেন বন্ধ রেখে চলবে কাজ। ফলে একটা বড় সময় বন্ধ থাকবে লেনগুলি।
নবান্ন সূত্রে খবর, প্রায় ২০০ কোটি টাকা খরচে সংস্কার করা হবে দ্বিতীয় হুগলি সেতুর। যৌথভাবে দায়িত্বে জার্মান সংস্থা এবং কলকাতার একটি সংস্থা। প্রাথমিকভাবে সেতুর ২০টি স্টে কেবল বদল করা হবে। এই কেবলগুলিই সেতুর উপরের দিকের ভারসাম্য রক্ষা করে। এরপর বদল করা হবে ‘বিয়ারিং’। পুরো প্রকল্পের কাজ শেষ করতে প্রায় ১৫ মাস সময় লাগবে।
একটানা এক বছরের বেশি সময় এই সেতু বন্ধ রাখা সম্ভব নয়। তাই এক-একটি লেন বন্ধ করে কাজ করা হবে। যাতে সেতুর উপর দিয়ে যান চলাচলও করে আবার কাজও করা যায়। মূলত রাতের বেলায় ১০-১২ ঘণ্টা লেনগুলি বন্ধ রাখা হবে। জুন মাসে কাজ শুরুর পরিকল্পনা থাকলে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
হাওড়া, সাঁতরাগাছির বিভিন্ন এলাকার সঙ্গে শহর কলকাতার সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। এছাড়া রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের জেরে এই সেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিত্যদিন প্রায় ছোট বড় মিলিয়ে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। বয়সের নিরিখে বিদ্যাসাগর সেতু ৩৩ বছরে পা রেখেছে। ৮২৩ মিটার দীর্ঘ এই সেতুটি ভারতে দীর্ঘতম কেবল সেতু। সেতু নির্মাণের পর থেকে ২৭ বছর কেটে গিয়েছে। ফলে সেতু নির্মাণের কাজে ব্যবহৃত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব, এক্সপ্যানশন জয়েন্ট প্রভৃতিরও আয়ু ২৫ বছরের বেশি হয়ে গিয়েছে। সেই কারণেই এখন সেগুলি বদলের প্রয়োজন হয়ে পড়েছে। সেতু বিশেষজ্ঞদের দাবি, কোনও সেতু দিয়ে টানা পঁচিশ বছর গাড়ি যাতায়াত করলেই তা সংস্কার প্রয়োজন। নইলে যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় বিপদ। সেই সংস্কারের জন্যই আগামী মাস থেকে রাতের ১২-১৩ ঘণ্টা বন্ধ থাকতে পারে দ্বিতীয় হুগলি সেতু।
সর্বশেষ খবর
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!
-
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী