অর্ণব আইচ: আপাতত স্থগিত দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্য পরীক্ষা। অর্থাৎ ২৯ ও ৩০ তারিখ বন্ধ থাকছে না দ্বিতীয় হুগলি সেতু। জানানো হয়েছে, বিদেশ যে সংস্থার মেশিনের মাধ্যমে সেতুর স্বাস্থ্যপরীক্ষা করার কথা হচ্ছিল, সেই সংস্থার কিছু সমস্যা রয়েছে। কবে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।
আগে লালবাজারের তরফে জানানো হয়েছে, আগামী ২৯ এপ্রিল, শনিবার এবং ৩০ এপ্রিল, রবিবার রাতে কেবল পরীক্ষা, রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য বন্ধ থাকবে বিদ্য়াসাগর সেতু। শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৬টা এবং রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত এই সেতুতে কোনও গাড়ি চলবে না। রাতে বহু পণ্যবাহী গাড়ি এই দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে পারাপার করে। ফলে সমস্যায় পড়তেন চালকরা। আপাতত সেই নির্দেশিকা বাতিল করা হয়েছে।
[আরও পড়ুন: ‘হুজুর, ওটা ফলস কেস! এবার CBI মামলায় আমায় জামিন দিয়ে দিন’, কাতর আরজি অনুব্রতর]
জানানো হয়েছিল, শনি ও রবিবার বেহালা-আলিপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে হসপিটাল রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা সেতু, বিটি রোড হয়ে নিবেদিতা সেতুর দিকে এগিয়ে যাবে। অন্যদিকে, বন্দর এলাকার দিক থেকে আসা গাড়িগুলি হেস্টিংস মোড় থেকে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংস ওয়ে, ধর্মতলার দিকে চলে যাবে। টালিগঞ্জ-ভবানীপুরের দিক থেকে যে গাড়িগুলি আসবে, তা এক্সাইড মোড়, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে। এছাড়া ছোট গাড়িগুলি যাতায়াত করবে স্ট্র্যান্ড রোড ও হাওড়া সেতু হয়ে। আপাতত এই নিয়ম কার্যকর হচ্ছে না।
[আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা, মা উড়ালপুলের উপর ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচলেন সপ্তর্ষি ও সোহিনী]
সর্বশেষ খবর
-
কমিশনের লোভে সাইবার অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া! তিনদিনে গ্রেপ্তার ৪০
-
দু’বছরের মধ্যেই! দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর নিয়ে বিরাট ঘোষণা শাহর
-
অধীরের ডাকে ছেড়েছিলেন চাকরি! সেই কাফির হাতেই মুর্শিদাবাদের দায়িত্ব কংগ্রেসের
-
‘বাঙালিকে যদি নিজের শিক্ষা রুচি খুইয়ে…’, সৌরভের সঞ্চালনাকে কটাক্ষ রূপালির
-
ভারত এশিয়া কাপ জিতলে ফের ট্রফি নিয়ে পালাবেন নকভি? পাক মন্ত্রীর কাণ্ডে এবার নয়া মোড়