সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল নেতা শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার। এতদিন তাঁর সঙ্গে ২ পুলিশকর্মী থাকতেন। কিন্তু গত সপ্তাহ থেকে তাঁর সেই নিরাপত্তারক্ষীদের আর দেখা যায়নি। এর পর জল্পনা উঠতেই জানা গেল, শান্তনুবাবুর নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়া হয়েছে। তবে কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এনিয়ে শান্তনু সেন নিজে কোনও মন্তব্য করতে চাননি।
ডাক্তার শান্তনু সেন নামী চিকিৎসক। তৃণমূল নেতার পাশাপাশি তিনি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি আইএমএ-র সদস্য। উত্তর কলকাতার এই নেতা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন, দলের মুখপাত্রের পদেও ছিলেন। আর জি কর হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সঙ্গে অনেকদিন ধরে যুক্ত ডাঃ শান্তনু সেন। পদমর্যাদা, রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর সুরক্ষার জন্য সর্বক্ষণের নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। রাজ্যসভার সাংসদ পদে তাঁর মেয়াদ শেষের পরও নিরাপত্তারক্ষী পেতেন। সম্প্রতি তা তুলে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের প্রতিবাদে হাসপাতালে মাইকিং করতে দেখা গিয়েছিল ডাক্তার শান্তনু সেনকে। সেসময় রোগী কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত থাকায় তিনি অচলাবস্থা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশে পরিষেবা চালু রাখার বার্তা দেন। কিন্তু তাঁর এই ভূমিকা ভালোভাবে গ্রহণ করেনি শাসক শিবির। তাঁকে দলের মুখপাত্রের পদ থেকে তখন সরিয়ে দেওয়া হয়। এর পর পুরসভার মেডিক্যাল অফিসারের ঘর থেকে তাঁর নামফলক সরিয়ে দেওয়া হয়। আর এবার দলের চিকিৎসক নেতার নিরাপত্তা তুলে নেওয়া হল।
সর্বশেষ খবর
-
বিভিন্ন স্তরের মানুষের খাঁচা-বন্দি জীবনের গল্প, ভালো থাকার দিশা দেখাতে পারল ‘পিঞ্জর’?
-
ঝুকেগা নেহি! এবার বন্দুক চালানো শিখছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা, ব্যাপারটা কী?
-
পানিহাটির প্রাক্তন বিধায়ককে ‘দূরছাই’ করছে ঋতব্রত শিবির! চেনেন আসল নির্মল ঘোষকে?
-
নেপালে ফের জেন-জি বিদ্রোহ! প্রধানমন্ত্রী বলেন্দ্রর ইস্তফার দাবিতে ‘আত্মাহুতি’ তিন যুবকের
-
সন্তানদের স্কুলে পৌঁছে বাড়ি ফিরেই স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর! তারপর…