সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৬ বছর ধরে ছাত্রভোট হয়নি রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে। সেই ছাত্র সংসদ ভোটের দাবিতে সোমবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই। আর সেই মিছিল ঘিরে ধুন্ধুমার বাঁধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে।
এদিন বিশ্ববিদ্যালয়ে গেট আটকে এসএফআইয়ের মিছিল আটকানোর চেষ্টা করা হয়। ক্যাম্পাসে যাতে মিছিল না প্রবেশ করে, সেই চেষ্টা করা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল মূল ফটক। কিন্তু কার্যত গেট ভেঙে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ে বাম ছাত্র সংগঠনের মিছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়। তবে শেষপর্যন্ত মিছিল আটকানো যায়নি। ক্যাম্পাসে ঢুকে রীতিমতো স্লোগান দেয় তারা। বক্তব্যও রাখে মিছিলের নেতৃত্ব। তাৎপর্যপূর্ণভাবে ঘটনাস্থলে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির সদস্যরা হাজির থাকলেও মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেনি।
[আরও পড়ুন: Exclusive: ‘প্রতীচী’র বিতর্কিত জমির মিউটেশন নিয়ে টানাপোড়েনের মাঝে হাতে লিজের নথি]
[আরও পড়ুন: সঙ্গে থাকুক প্রিয় গায়ক, পিঠে অরিজিৎ সিংয়ের অটোগ্রাফকে ট্যাটু করালেন অনুরাগী!]
সর্বশেষ খবর
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?