Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Shoot Out

ফুটবল প্রতিযোগিতা নিয়ে অশান্তির জের, পার্ক স্ট্রিটে গুলিবিদ্ধ যুবক, গ্রেপ্তার ৩

কোথা থেকে অস্ত্র পেল ধৃতরা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২১, ১৬:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২১, ১৬:১১

options
link
ফুটবল প্রতিযোগিতা নিয়ে অশান্তির জের, পার্ক স্ট্রিটে গুলিবিদ্ধ যুবক, গ্রেপ্তার ৩ zoom

অর্ণব আইচ: ফের রাতের কলকাতায় (Kolkata) চলল গুলি। ফুলবল খেলাকে কেন্দ্র করে অশান্তির জেরে গুলিবিদ্ধ এক যুবক। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পার্ক স্ট্রিটের এলিয়ট লেনে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার রাতে পার্ক স্ট্রিটের এলিয়ট রোড এলাকায় একটি ফুলবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। খেলা চলাকালীন গোল করা নিয়ে শুরু হয় বচসা। কিছুক্ষণের মধ্যে সাময়িকভাবে ঝামেলা মিটেও যায়। অভিযোগ, রাত ১ টা নাগাদ সোহেল নামে এক যুবক ফের ওই এলাকায় ফিরে যায়। সঙ্গে ছিল তার সাগরেদরা। সোহেল খান, মহম্মদ শারিখ ও শেহনাজ সাগর তিনজনের হাতে ছিল অস্ত্র। ওই সময় বাইরেই ছিলেন তালতলার বাসিন্দা লরেন ডিক্রুজ ওরফে বিক্রম।

Advertisement
এই মাঠে খেলা নিয়েই অশান্তি।

[আরও পড়ুন: আরও সক্রিয় হোক ভারত সরকার, Taliban আগ্রাসন নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে TMC]

জানা গিয়েছে, ফুটবল মাঠের বচসার জেরেই মাঝে তিন রাউন্ড গুলি চালায় সোহেল ও তার সঙ্গীরা। বিক্রমের পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই যুবক। রাতেই তাঁকে উদ্ধার করে ভরতি করা হয় চিত্তরঞ্জন হাসপাতালে। অভিযোগ দায়েরের পরই ঘটনার তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। পুলিশের তরফে জানানো হয়েছে, এত অস্ত্র কোথা থেকে এল, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে।

[আরও পড়ুন: ‘শহিদ সম্মান যাত্রা’য় বাধা, পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের, আটক শান্তনু ঠাকুর-জয়প্রকাশ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.