Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Shootout

খাস কলকাতায় ‘শুটআউট’, যুবককে লক্ষ্য করে চলল ৬ রাউন্ড গুলি! নেপথ্যে ব্যক্তিগত বচসা?

অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৪:৪১

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৪:৪১

options
link
খাস কলকাতায় ‘শুটআউট’, যুবককে লক্ষ্য করে চলল ৬ রাউন্ড গুলি! নেপথ্যে ব্যক্তিগত বচসা? zoom
গভীর রাতে খাস কলকাতার তিলজলায় চলল গুলি।
Advertisement

ব্যক্তিগত বিবাদ থেকে বচসা। তার জেরেই গভীর রাতে খাস কলকাতার বেনিয়াপুকুরের তিলজলায় চলল গুলি (Kolkata Shootout)। যুবককে লক্ষ্য করে পাঁচ থেকে ৬ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। চলছে চিকিৎসা। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম মহম্মদ নিয়াজ। সোমবার সন্ধ্যায় নাকি নিয়াজের সঙ্গে কোনও কারণে বচসা বাঁধে মহম্মদ সলমনের। তা একপর্যায়ে চরমে ওঠে। সমস্যা মেটাতে ময়দানে নামেন স্থানীয়রা। সাময়িকভাবে তা মিটেও যায়। অভিযোগ, এরপর গভীর রাতে নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সলমন। সেখানেই তাঁকে লক্ষ্য করে পর পর ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নিয়াজ। স্থানীয়দের নজরে পড়তেই তাঁরা যুবককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে গুলিবিদ্ধ নিয়াজের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, এরপর গভীর রাতে নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সলমন। সেখানেই তাঁকে লক্ষ্য করে পর পর ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নিয়াজ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সলমন অপরাধ জগতের সঙ্গেই যুক্ত। চুরি, ডাকাতি, তোলাবাজির মতো একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে গতকাল নিয়াজের সঙ্গে ঠিক কী নিয়ে বচসা বেঁধেছিল তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। খোঁজ চলছে অভিযুক্ত সলমনের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.