অর্ণব আইচ: ব্যালকনি থেকে কুলকুচি করে ফেলা জল প্রতিবেশীর গায়ে পড়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বিবাদ৷ আর মামুলি এই ঝামেলাতেই রাতের শহরে চলল গুলি৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছড়াল তিলজলার তাড়িখানা রোডে৷ ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়ে ফাঁকা কার্তুজ এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র৷
[ আরও পড়ুন: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৭টি দোকান]
শনিবার ভোররাত তিনটে নাগাদ নাইট ডিউটি সেরে তিলজলার তাড়িখানা রোডে নিজের ফ্ল্যাটে ফেরেন বিনোদ রায় নামে এক ব্যক্তি৷ বাড়ি ফিরে মুখ ধুতে ধুতে ব্যালকনিতে যান তিনি৷ কুলকুচি করে ব্যালকনি থেকে নিচে জল ফেলেন ওই ব্যক্তি৷ সেই সময় নিচে জীবত নামে এক প্রতিবেশী দাঁড়িয়েছিলেন৷ তাঁর গায়ে ওই জল লাগে বলেই অভিযোগ৷ এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসার সূত্রপাত৷ পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে বাধ্য হয়ে ফ্ল্যাটের বাসিন্দারা তিলজলা থানায় খবর দেন৷ পুলিশকে খবর দেওয়ার কথা শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রতিবেশী জীবত৷ তিনি ফ্ল্যাট লক্ষ্য করে প্রথমে কাচের বোতল ছুঁড়তে শুরু করেন৷ তাতেই ভেঙে যায় ফ্ল্যাটের বেশ কয়েকটি জানলা৷ এরপর কোনও কথা না বলেই গুলি চালাতে শুরু করে ওই প্রতিবেশী৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দু’রাউন্ড গুলি চালায় প্রতিবেশীরা৷ তবে বরাতজোরে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়৷ কেউই গুলিতে জখম হননি৷
[ আরও পড়ুন: তারকা প্রার্থীদের প্রচারে বেরতে হবে কনভয় ছাড়াই! নির্দেশ কমিশনের]
এদিকে, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় তিলজলা থানার বিশাল পুলিশবাহিনী৷ ঘটনাস্থলে পৌঁছে গুলি চালানোর অভিযোগে প্রতিবেশী জীবত এবং তার ভাইকে গ্রেপ্তার করে৷ এছাড়াও ফাঁকা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়৷ এই ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা৷ নতুন করে যাতে আর কোনও অশান্তি না হয় তাই পুলিশ ওই এলাকার উপর নজর রেখেছে৷
সর্বশেষ খবর
-
এমবাপেকে ‘ধমক’ পরিচালকের, একজোট হয়ে বদলা নিলেন রোনাল্ডো-ভিনিরা! দেখুন ভিডিও
-
গুদামে স্তূপাকার ময়লা ফেলার গাড়ি, তবুও বারবার টেন্ডার! বেনজির দুর্নীতিতে চক্ষু চড়কগাছ অগ্নিমিত্রার
-
জল্পনার ঘোলাজল পেরিয়ে মেয়র পদে ইস্তফা ফিরহাদের! ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের
-
মা ‘আম গাছ’, বাবা ‘শাল’! পরিবারের মৃত সদস্যদের নাম বৃক্ষরোপণ করে জনজাতি সমাজ
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর