সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ‘সোনার কেল্লা’র মুকুলের বাড়ি। ভবানীপুরের পদ্মপুকুরের ওই বাড়িতেই হয়েছিল শুটিং। ওই বাড়িটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। বাড়িতে কেউ না থাকায় শনিবারের এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে পড়ায় মনমরা স্থানীয় বাসিন্দারা।
কলকাতার ভবানীপুরের পদ্মপুকুরের এই বাড়িটি অবস্থিত। সেখানে সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ সিনেমার কিছু অংশের শুটিং হয়েছিল। মুকুলের দ্বিতীয় বাড়ি হিসাবে শুটিং করেছিলেন। কলকাতা পুরসভার পক্ষ থেকেই আগেই এই বাড়িটিকে বিপজ্জনক হিসাবে ঘোষণা করা হয়েছিল। শনিবার ভোর তিনটে নাগাদ হঠাৎই ভেঙে পড়ে বাড়িটি।
[আরও পড়ুন: ৮৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ব্লেড দিয়ে চিরে দেওয়া হল ঠোঁট! গ্রেপ্তার ২৮ বছরের যুবক]
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু। স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে পড়ায় স্বাভাবিকভাবেই মনখারাপ স্থানীয়দের।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ২০ বছর বয়সেই পুলিশের খাতায় নাম, রানাঘাট ডাকাতিতে ধৃত কুন্দন বিহারে পুলিশকর্মী খুনেও যুক্ত?]
সর্বশেষ খবর
-
কেনিয়ায় ভয়ংকর দুর্ঘটনা, আছড়ে পড়ল কপ্টার, মৃত ইকুয়েডরের গোয়েন্দা প্রধান-সহ ৭
-
রাতভর দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ, ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আহত একাধিক
-
প্রায় ৬৯ হাজার কর্মসংস্থানের ‘দিশা’, ৩৩ শিল্প ইউনিটকে জমি দেবে রাজ্য
-
বেনিয়মই নিয়ম, শরিকি দ্বন্দ্বে হোটেল-রেস্তরাঁয় নানা ভাগ
-
১ কোটি পুরস্কার, প্রাক্তনদের মাসিক অনুদান! ক্রীড়ায় বাংলার উন্নতিতে বিরাট সিদ্ধান্ত শুভেন্দু সরকারের