গোবিন্দ রায়: সন্তান পালনে সম্প্রতি একাধিক মামলায় ‘সিঙ্গল মাদার’ অর্থাৎ একলা মায়ের অধিকারকে স্বীকৃতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশিকাতেও প্রাপ্য অধিকার পেয়েছেন ‘সিঙ্গল মাদার’রা। এর পরও বাংলার এক কৃতী খেলোয়াড়ের বিদেশ যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই ‘সিঙ্গল মাদার’-এর পরিচয়ই। তাই সন্তানকে বিদেশে পাঠাতে হাই কোর্টের দ্বারস্থ মা। হাই কোর্টের গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চে এনিয়ে মামলা দায়ের হলেও শুনানি হয়নি। আগামী সোমবার হাই কোর্টের নিয়মিত বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, ক্যারাটেতে ‘জুনিয়র ডিভিশনে’ জাপান থেকে ডাক এসেছে ছোট্ট রিকের (নাম পরিবর্তিত)। এর আগেও দেশের মাটিতে একাধিক রাজ্যের ক্যারাটে প্রতিযোগিতায় জয়ী হয়েছে সে। তাই তাকে জাপানে ক্যারাটে প্রতিযোগিতায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল। কিন্তু ছেলের বিদেশে ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে বাদ সেধেছে বাবার পরিচয়। পাসপোর্ট ছাড়া বিদেশ যাওয়া সম্ভব নয়। স্কুলের তরফে মায়ের কাছে ছেলের পাসপোর্ট চাওয়া হয়। প্রতিযোগিতায় পাঠাতে গত ২১ ফেব্রুয়ারি ছেলের পাসপোর্টের জন্য আবেদন করেন মা। একাধিক বার আবেদন করেও ছেলের পাসপোর্ট তৈরি করতে পারেননি।
পাসপোর্টের কলকাতার আঞ্চলিক অফিস জানায়, বাবার অনুপস্থিতিতে কোনওভাবেই মায়ের আবেদন মেনে নেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে বাবার স্বাক্ষর এবং উপস্থিতি ছাড়া নাবালক সন্তানকে পাসপোর্ট দেওয়া যাবে না বলেও স্পষ্ট করা হয়। উপায় না দেখে হাই কোর্টের দ্বারস্থ হন মা। আদালতে পাসপোর্ট কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। মায়ের আবেদন, ছেলেকে জাপানে খেলতে যাওয়ার সুযোগ করে দিক আদালত। তাকে পাসপোর্ট দেওয়া হোক। মায়ের দাবি, ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের পর থেকে একাই সন্তানের দায়িত্ব সামলে আসছেন তিনি। তাহলে এবেলায় কেন বাবার পরিচয় লাগবে?
সময় অনেকটা এগিয়ে গেলেও সমাজ এখনও আধুনিক হতে পারেনি! প্রতি ক্ষেত্রেই দেখা গিয়েছে তার প্রমাণ। একলা মায়ের পাশে দাঁড়িয়েছে আদালত। এবারও তেমনই একটি গুরুত্বপূর্ণ আবেদন জানানো হল আদালতে।
সর্বশেষ খবর
-
৫০ পেরিয়েও বল হাতে ইতিহাস, ভাঙল ৯৪ বছরের আন্তর্জাতিক রেকর্ড
-
এবার তারকেশ্বেরে আরএসএসের কর্মশালা, থাকবেন ওড়িশার প্রচারকরাও
-
‘জুনিয়র পার্টনার’ হতে রাজি বিজেপি? অকালিদের সঙ্গে জোটে শর্ত গেরুয়া শিবিরের, বাড়ছে জটিলতা
-
আশ্রমেই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সন্ন্যাসী! অভিযুক্ত মহারাজের ভাইরাল ভিডিও, উত্তেজনা কোচবিহারে
-
মরশুমের বাকি ট্রফিজয়ের হুঙ্কার মোহনবাগানের ছাংতের, ইস্টবেঙ্গলে সই নিয়ে কী জানালেন সানান?