Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Bengal SIR Final List

মমতার ভবানীপুরে বাদ ৪৭ হাজার! শুভেন্দুর নন্দীগ্রামে কাটা গেল কত ভোটারের নাম?

দুটি কেন্দ্রেই বেশ কয়েকজন ভোটারের তথ্য অসংগতির বিষয়টি বিচারাধীন। সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকায় তাঁদের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৯:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৯:০১

options
link
মমতার ভবানীপুরে বাদ ৪৭ হাজার! শুভেন্দুর নন্দীগ্রামে কাটা গেল কত ভোটারের নাম? zoom
এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর কেন্দ্রে কত নাম বাদ? ফাইল ছবি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এসআইআরের কাজ শেষে শনিবার, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা (Bengal SIR Final List)। সকাল থেকে ধাপে ধাপে এই তালিকা বেরচ্ছে। অনলাইনে চূড়ান্ত তালিকায় নিজের নাম দেখার সুযোগ থাকলেও নির্বাচন কমিশনের ওয়েবসাইট ক্রমাগত ক্র্যাশ করায় তা ব্যাহত হচ্ছে। তবে বিধানসভা কেন্দ্র অনুযায়ী দফায় দফায় ভোটার তালিকা প্রকাশ করছে কমিশন। এর মধ্যে বিশেষ নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নিয়ে। ভবানীপুর এবং নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ পড়ল, তা নিয়ে কৌতুহল ছিল সকলের। নির্বাচন কমিশন সূত্রে জানা গেল, ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছে মোট ৪৭ হাজার ১১১ ভোটারের নাম। আর নন্দীগ্রামে কাটা গিয়েছে ১০,৯৯৪ জনের নাম।

বিশেষ নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নিয়ে। ভবানীপুর এবং নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ পড়ল, তা নিয়ে কৌতুহল ছিল সকলের। নির্বাচন কমিশন সূত্রে জানা গেল, ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছে মোট ৪৭ হাজার ১১১ ভোটারের নাম। আর নন্দীগ্রামে কাটা গিয়েছে ১০,৯৯৪ জনের নাম।

২০২১ সালের তথ্য অনুযায়ী, ভবানীপুরে ২ লক্ষ ভোটার ছিল। এখন তা খানিকটা বেড়েছে। এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল, ভবানীপুর কেন্দ্রে বাদ গিয়েছিল ৪৪ হাজার ৭৮৭ জনের নাম। শনিবার, চূড়ান্ত তালিকা প্রকাশের পর জানা যাচ্ছে, নতুন করে বাদ গিয়েছে ২,৩২৪ জনের নাম। সবমিলিয়ে, চূড়ান্ত তালিকায় মোট ৪৭ হাজার ১১১ জন ভোটারের নামের পাশে লেখা – ডিলিটেড অর্থাৎ নাম বাদ পড়ল। বিচারাধীন বা অ্যাজুডিকেশনের আওতায় ১৪ হাজার ১৫৪ ভোটারের নাম। তথ্যে অসংগতিতে তাঁদের নাম কমিশনের বিচারের আওতায়। যথাযথ প্রমাণ মিললে তাঁদের নাম অতিরিক্ত তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা। ২০২১ সালের তথ্য অনুযায়ী, ভবানীপুরের মোট ভোটার ২ লক্ষ। এই সময় দাঁড়িয়ে তা আরও খানিকটা বেড়েছে। সেই হিসেবে ২০ থেকে ২৫ শতাংশ ভোটারের নামই চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নির্বাচন কমিশনের তথ্য বলছে, নন্দীগ্রামে খসড়া তালিকা থেকে বাদ ছিল ১০, ৫৯৯ জনের নাম। আর চূড়ান্ত ভোটার তালিকায় আরও ৩৯৫ জনের নাম বাতিল হয়েছে। সবমিলিয়ে ১০,৯৯৪ জন ভোটার বাদ পড়েছেন নন্দীগ্রাম কেন্দ্র থেকে। নন্দীগ্রাম ১ ব্লকে অ্যাজুডিকেশন বা বিচারাধীন ৮৮১৯ জন।

এদিকে, শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে খসড়ার তুলনায় চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে বেশি ভোটারের নাম। নির্বাচন কমিশনের তথ্য বলছে, খসড়া তালিকা থেকে বাদ ছিল ১০, ৫৯৯ জনের নাম। আর চূড়ান্ত ভোটার তালিকায় আরও ৩৯৫ জনের নাম বাতিল হয়েছে। সবমিলিয়ে ১০,৯৯৪ জন ভোটার বাদ পড়েছেন নন্দীগ্রাম কেন্দ্র থেকে। নন্দীগ্রাম ১ ব্লকে অ্যাজুডিকেশন বা বিচারাধীন ৮৮১৯ জন। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ৯৩৬। খসড়া তালিকায় ১ লক্ষ ৪১ হাজার ৯৩৬ জনের নাম বাদ ছিল। চূড়ান্ত তালিকায় তা অনেকটাই বাড়ল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.