Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
SIR in West Bengal

ধরনা মঞ্চে ভবানীপুরের ‘ভূত’ হাঁটালেন মমতা! ‘জনতার দরবারে’ বিচার চেয়ে কমিশন-বিজেপিকে বিঁধলেন দিদি

কেউ লড়াই না করলে, বাংলা লড়াই করবে বলে পথে থাকার বার্তা দিয়ে জনতার দরবারে বিচার চাইলেন তৃণমূল সুপ্রিমো।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৪:০৮

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৪:০৮

options
link
ধরনা মঞ্চে ভবানীপুরের ‘ভূত’ হাঁটালেন মমতা! ‘জনতার দরবারে’ বিচার চেয়ে কমিশন-বিজেপিকে বিঁধলেন দিদি zoom
শনিবার, ৭ মার্চ। মমতার ধর্মতলার ধরনা মঞ্চে নাম বাদ যাওয়া ভবানীপুরের ভোটাররা। নিজস্ব ছবি

শুক্রবারই বলেছিলেন ভবানীপুরে বাদ যাওয়া ‘বৈধ’ ভোটারদের সামনে আনবেন। আজ, শনিবার ধর্মতলার ধরনা মঞ্চে ‘ভবানীপুরের ভূত’ হাঁটালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বক্তব্য, “বিজেপি ও কমিশন সাধারণের ভোটাধিকার কাড়ছে। সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করছে।” মমতার তোপ, “নটি-ন্যাস্টি বিজেপি পক্ষপাতদুষ্ট কমিশনকে ব্যবহার করে এই কাজ করছে।” কেউ লড়াই না করলেও, বাংলা লড়াই করবে বলে পথে থাকার বার্তা দিয়ে জনতার দরবারে বিচার চাইলেন তৃণমূল সুপ্রিমো।

এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। মমতা ও তৃণমূলের অভিযোগ, বিজেপি ও কমিশন বৈধ ভোটারদের নাম ‘ভ্যানিশ’ করে দিয়েছে। এদিন নাম বাদ যাওয়া এমন কিছু ভোটারদের সামনে আনেন। তাঁদের উদ্দেশ্যে বলেন, “বিজেপি ও কমিশন নাম ভ্যানিশ করেছে। জনগণকে কাগজ দেখান।” তারপরই বিজেপি ও কমিশনকে বিঁধে বলেন, “সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। সুপ্রিম কোর্ট আধার কার্ড যুক্ত করতে বলেছিল। কিছু করেনি। এটা মাত্র কয়টি উদাহরণ। আরও ভোটার রয়েছে। বিজেপির কথায় কমিশন এই কাজ করেছে।”   

Advertisement

এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। মমতা ও তৃণমূলের অভিযোগ, বিজেপি ও কমিশন বৈধ ভোটারদের নাম ‘ভ্যানিশ’ করে দিয়েছে।

এরপরই জনতার দরবারে বিচার চেয়ে তিনি কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “জনগনের সামনে প্রমাণপত্র নিয়ে এসেছি। ওরা সুপ্রিম কোর্টের রায় অমান্য করছে। সবার  আধার কার্ড আছে। বিজেপি বলছে বলে নাম ভ্যানিশ করছে। ওরা বিজ্ঞাপন দেয় ভোটারদের নিয়েই গণতন্ত্র। তাহলে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে কেন? ভারতের জনগণকে জবাব দিতেই হবে।”

এরপরই বিজেপিকে তুলোধোনা করেন তিনি। অভিযোগ তোলেন নোট বন্দির পর ভোট বন্দি করছে বিজেপি। শুধু তাই নয়, বিজেপি সংবিধান, গণতন্ত্রও বন্দি করছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। আরও অভিযোগ, কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় ভোটে জিততে চাইছে, কিন্তু তা সম্ভব হবে না, বাংলার মানুষ জবাব দেবে হুঙ্কার মমতার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.