স্টাফ রিপোর্টার: সরকারি দপ্তরে বিদ্যুতের বিল বকেয়া রাখা আটকাতে এবার প্রিপেড মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়া সিস্টেমে সরকারি অফিসগুলোকে নিয়ম মেনে মোবাইল ফোনের মতো বিদ্যুতের মিটার ‘রিচার্জ’ করাতে হবে। অর্থাৎ আগাম দিয়ে রাখতে হবে বিদ্যুৎ খরচের টাকা। সরকারি দপ্তরের বিদ্যুতের বিল বকেয়া রাখা আটকাতেই নয়া পরিকল্পনা বলে জানা গিয়েছে।
অভিযোগ, এক হাজার কোটি টাকার বেশি বিদ্যুতের টাকা বকেয়া রয়েছে নানা সরকারি দপ্তরের। রাজ্যের অর্থ দপ্তর গত ২৮ অক্টোবর একটি নির্দেশিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, বিদ্যুৎ বণ্টন সংস্থা সব সরকারি অফিসে ‘স্মার্ট ইলেকট্রিক মিটার’ বসানোর সিদ্ধান্ত নিয়েছে। সব দপ্তর আগাম বিদ্যুতের খরচ ‘রিচার্জ’ করে নিতে পারবে।
একসঙ্গে কয়েক মাসের টাকা জমা দেওয়া গেলেও মাসে মাসে রিচার্জের কথাই বলেছে অর্থ দপ্তর। এর জন্য ট্রেজারি থেকে আগাম টাকাও পাওয়া যাবে। তবে নির্দেশে এটাও স্পষ্ট করা হয়েছে যে কোনও অফিস রিচার্জের জন্য নেওয়া টাকা দিয়ে বিদ্যুৎ বিলের বকেয়া টাকা মেটাতে পারবে না।
তবে শুধু সরকারি অফিসেই নয়, ধাপে ধাপে শিল্প এবং বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রেও প্রিপেড পদ্ধতি চালু করতে চায় বিদ্যুৎ বণ্টন সংস্থা। এর পরে পুরসভা এবং পঞ্চায়েতগুলোতেও প্রিপেড মিটার বসানোর লক্ষ্য রয়েছে।
সর্বশেষ খবর
-
সত্যিই খুনের নেপথ্যে রবীন্দ্রনাথ! ধনেখালিতে একই পরিবার তিনজনের মৃত্যু রহস্য ফাঁস! কী বলছে পুলিশ
-
এবার সরকারি লজেই কম খরচে থাকা-খাওয়া-সুরক্ষা! তারাপীঠ অগ্নিকাণ্ডের পর বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
-
বন্যা বিধ্বস্ত নেপালের জন্য কনসার্টের উদ্যোগ, কী ভাবনা ‘টক্সিক’ গায়ক বিশালের?
-
অপুষ্টিতেই মালদহ মেডিক্যালে ৮৯টি শিশুর মৃত্যু! হাসপাতাল ঘুরল বিশেষজ্ঞ দল
-
চারদিন ধরে খোঁজ নেই, নেপালে কী অবস্থায় রয়েছেন শুভ্রাংশুর স্ত্রী? মুকুল রায়ের বাড়িতে ঋতব্রতরা