রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কালীঘাট মন্দিরে (Kalighat Kali Temple) পুজো দিয়ে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শনিবার সকালেই কালীঘাট মন্দিরে পৌঁছে যান তিনি। পুজো সেরে বেরিয়ে পড়েন প্রচারে। বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করেন স্মৃতি ইরানি (Smriti Irani)।

খোদ মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্রে প্রার্থী। ঘোষণা হতেই প্রার্থী বাছাই করতে তৎপর হয় বিজেপি। এনিয়ে দফায় দফায় আলোচনাও হয়। শেষে প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নাম স্থির হয়। শোনা যায়, ভবানীপুরের জনগণের পছন্দ-অপছন্দ, রুচির কথা মাথায় রেখে প্রিয়াঙ্কাকেই যোগ্যতম বলে মনে করে পদ্ম শিবির। এর পাশাপাশি মহিলার বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের জন্য মহিলা মুখই চাই, এমনই নাকি দাবি উঠেছিল বিজেপির একাংশে।

[আরও পড়ুন: WB By-Election: ‘বৃষ্টি হলে সতর্ক থাকুন’, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে সাবধানবাণী মমতার]
প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জেনেও প্রচারে কোনও খামতি রাখছে না বিজেপি। পদ্মশিবিরের তারকা প্রচারকের তালিকায় অনেক হেভিওয়েট নাম রয়েছে বলেই শোনা গিয়েছে। শনিবার প্রিয়াঙ্কার হয়ে যেমন প্রচার করলেন স্মৃতি ইরানি। একুশের ভোটেও বিজেপির হয়ে বাংলায় প্রচার করেছিলেন স্মৃতি। এবারও তার ব্যতিক্রম হল না। বাংলা ভাষায় সাবলীল স্মৃতি। উপনির্বাচনের (West Bengal by elections) প্রচারের সময় বাংলাতেই ভবানীপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, শুক্রবার কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার (Akash Maghariya) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব হয় বিজেপি। অভিযোগ, ভবানীপুরে বিজেপি নেতার মৃতদেহ নিয়ে যাওয়া ঘিরে অশান্তির সময় প্রিয়াঙ্কা টিবরেওয়ালের শ্লীলতাহানি করেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও শেয়ার করেছেন ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur By-Election) বিজেপি প্রার্থী। এই অভিযোগকে হাতিয়ার করেই নির্বাচন কমিশনে চিঠি দেয় বিজেপি (BJP)।
[আরও পড়ুন: আগামী সপ্তাহে পাঁচদিন বন্ধ কলকাতার একাধিক এলাকার মদের দোকান]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন