Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

শহরের গেস্ট হাউস থেকে গ্রেপ্তার পাচারকারী, উদ্ধার ৩২টি সোনার বিস্কুট

ট্রলিব্যাগের হাতলেই ছিল ৫.৪কেজি ওজনের সোনার বিস্কুট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০১৮, ২১:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০১৮, ২১:১০

options
link
শহরের গেস্ট হাউস থেকে গ্রেপ্তার পাচারকারী, উদ্ধার ৩২টি সোনার বিস্কুট zoom
Advertisement

অর্ণব আইচ: ৫.৪ কেজি ওজনের সোনার বিস্কুট উদ্ধার শহর কলকাতায়। শহরের চৌরঙ্গি এলাকার গেস্ট হাউস থেকে উদ্ধার হল প্রায় ৩২টি সোনার বিস্কুট। গোপনসূত্রে খবর পেয়ে শুল্ক দপ্তরের আধিকারিকরা সানফ্লাওয়ার গেস্ট হাউস থেকে মিজোরামের বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করেছে। ওই যুবকের সঙ্গে থাকা দুটি ট্রলিব্যাগের হাতলেই ছিল সোনার বিস্কুট। যার আর্থিক মূল্য প্রায় এক কোটি ৭২ লক্ষ টাকা। গত বছরের পর ফের মোটা অঙ্কের টাকার সোনার বিস্কুট উদ্ধার করল শুল্ক দপ্তর।

[রমজানের আগে পার্ক সার্কাস ময়দানের গাছ কাটছে পুলিশ, ক্ষুব্ধ সুব্রত]

জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম এফ লাথাংকিমা(২৬)। তার বাড়ি মিজোরামের আইজলে। উদ্ধার হওয়া সোনার বিস্কুট মায়ানমার থেকে পাচার হয়ে মিজোরাম সীমান্ত ধরে আইজল হয়ে সোজা শিলং পৌঁছায়। সেখান থেকে শিলিগুড়ি হয়ে কলকাতায়। তবে কলকাতা থেকে কোথায় পাচার হচ্ছিল সোনার বিস্কুট তা এখনও জানা যায়নি। এই নিয়ে তৃতীয়বার সোনা পাচার কেসে বড়সড় সাফল্য পেল শুল্ক দপ্তর। এর আগে ৪৩০ কেজির সোনা উদ্ধার হয়েছিল গত বছর। যার আর্থিক মূল্য ছিল ১০০ কোটি টাকা। উত্তর ভারত থেকেই সোনা পাচার হয়ে কলকাতায় আসে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কয়েকদিন আগেই বড়বাজার এলাক থেকে কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। সোনা পাচারের নতুন রুট বাংলাদেশ থেকে আগরতলা হয়ে কলকাতা। সেই রুটেই শহরে এসে বেআইনি সোনার বিস্কুট বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে পাচারকারী। ধৃতের নাম বিকাশ ভৌমিক। তিন কেজি সোনার ২৫টি বিস্কুট উদ্ধার হয়েছে তার কাছ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে আরব আমিরশাহী থেকে বেআইনিভাবে বাংলাদেশে নিয়ে আসা হত সোনার বিস্কুট। সেখান থেকে পাচার হত আগরতলায়। আগরতলা থেকে দেশের অন্যান্য প্রান্তে পৌঁছে যেত। গত ফেব্রুয়ারি মাসে সোনা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে গোবিন্দ রাহা নামে এক ব্যক্তি। এরপর থেকেই পাচারকারীদের উপর নজর ছিল বড়বাজার থানার পুলিশের। আগরতলার উত্তর-পূর্বে নজরদারির জন্য রাখা হয়েছিল স্পেশ্যাল টিম। সেখান থেকেই বিকাশ ভৌমিকের খোঁজ পেয়েছিল পুলিশ।

[জোর করে গাড়ি থেকে নামিয়ে মহিলার শ্লীলতাহানি, অভিযোগ প্রাক্তন স্বামীর বন্ধুর বিরুদ্ধে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.