Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

সোনারপুরের ক্যাব চালক খুনের কিনারা, ৩ বাংলাদেশি দুষ্কৃতী-সহ গ্রেপ্তার ৫

গাড়ি নিয়ে বাংলাদেশে পালানোর ছক কষছিল ৫ পাচারকারী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০১৮, ১৮:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০১৮, ১৮:০৪

options
link
সোনারপুরের ক্যাব চালক খুনের কিনারা, ৩ বাংলাদেশি দুষ্কৃতী-সহ গ্রেপ্তার ৫ zoom
Advertisement

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ওলা ক্যাব চালক খুনের কিনারা করল সোনারপুর থানার পুলিশ। ফোনের সূত্র ধরেই তিন কুখ্যাত বাংলাদেশি দুষ্কৃতী-সহ পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা বাদল মিশ্র, আকাশ চক্রবর্তী, চয়ন বিশ্বাস, দীপঙ্কর দত্ত ও আতা-এ-রব্বি। ধৃত বাদল ও আকাশের বাড়ি সোনারপুর থানার আটঘড়া ও তেঘড়িয়া এলাকায়। অন্য তিন ধৃতের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ ও মুন্সিরগঞ্জ এলাকায়। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শনিবার সোনারপুর থানার আইসি পরেশ রায়ের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার হয় পাঁচ দুষ্কৃতী। অভিযানে সঙ্গে ছিলেন বারুইপুর জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশনের আধিকারিকরা।

[বন্ধুকে খুনের অভিযোগে শহরের বহুতল থেকে ধৃত গুয়াহাটির হোটেল ব্যবসায়ী]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেষ কোন যাত্রীকে ক্যাবে তুলেছিলেন চালক সেটাই পাখির চোখ করা হয়েছিল। সেই ফোন নম্বরের টাওয়ার লোকেশনের সূত্র ধরেই খড়ের গাদায় সুচ খোঁজার কাজ শুরু করে। শুরু হয় তদন্ত। গোপনসূত্রে দুষ্কৃতীদের হদিশ পেয়ে যায় পুলিশ। এবার সোনারপুর থানার আইসির নেতৃত্বে অভিযানে নেমে সোনারপুর এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। বাকি তিনজনকে ধরা হয় নদিয়ার কল্যাণী থেকে। গ্রেপ্তারের পাশাপাশি ধৃতদের কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন ও চুরি যাওয়া ওলা গাড়িটি উদ্ধার হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বাড়ির মধ্যেই নৃশংসভাবে খুন সিভিক ভলানটিয়ার, স্বামীকে আটক করল পুলিশ]

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মে মাসের ন’তারিখে ওই পাঁচজন কলকাতার শিয়ালদহ থেকে ওলা বুক করে। গন্তব্য সোনারপুরের খেয়াদহ। গন্তব্যে পৌঁছানোর পরই ওলা চালক সাধন হালদারকে গলা টিপে খুন করে। তারপর গাড়ি নিয়ে পালিয়ে যায়। শেষ প্যাসেঞ্জারের থেকে আসা ফোন নম্বরকেই লক্ষ্যবস্তু করে শুরু হয় তদন্ত। টাওয়ার লোকেশন দেখে তক্কে তক্কে ছিল পুলিশ। সেইমতোই পাঁচ দুষ্কৃতীকে ধরা হয়েছে। জেরায় ধৃতরা জানিয়েছে, চলন্ত ওলাতেই গাড়ি চুরির ছক কষা হয়। সেইভাবে গাড়ি গন্তব্যে পৌঁছাতেই পাঁচজন মিলে সাধনবাবুকে খুন করে। তারপর গাড়ি নিয়ে পালিয়ে যায়। গাড়ি চুরির পর গা-ঢাকা দেওয়ার পরিকল্পনা নেয় পাঁচজনে। বিষয়টি ঠান্ডা হলে গাড়ি নিয়ে আমেদাবাদ যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। তারপর সেখান থেকে ফিরে বাংলাদেশে। কিন্তু তার আগেই বমাল পুলিশের খপ্পরে পাঁচ দুষ্কৃতী। পাঁচজনই গাড়ি পাচারের সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই হুগলির ডানকুনি থেকে গাড়িটি উদ্ধার করেছে  পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.