বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: চলতি বছরের আগস্টে রাজ্যের ছ’টি রাজ্যসভার আসন খালি হতে চলেছে। বর্তমানে এই ছ’টি আসনের মধ্যে পাঁচটি রয়েছে তৃণমূলের (TMC) দখলে, একটি কংগ্রেসের। মে মাসেই খালি হতে চলা ছ’টি আসনে নির্বাচনের জন্য রাজ্যসভার (Rajya Sabha) সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করার সম্ভাবনা। স্বাভাবিকভাবেই খালি হতে চলা আসনগুলিতে বাংলা থেকে কারা মনোনয়ন পেতে চলেছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
ফাঁকা আসনগুলির মধ্যে পাঁচটি এবারও তৃণমূলের দখলে থাকবে। কংগ্রেসের (Congress) হাতে থাকা আসনটি এবার বিজেপির (BJP) ঝুলিতে যাবে। বাংলার যে সমস্ত সাংসদের আগস্ট মাসে মেয়াদ শেষ হতে চলেছে, তার মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন (Derek O’Brien), মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়, দোলা সেন (Dola Sen), সুস্মিতা দেব ও শান্তা ছেত্রী। সূত্রের খবর, তৃণমূল এঁদের মধ্যে অধিকাংশকেই ফের মনোনয়ন দিতে পারে। দু’-একজন বাদ পড়তে পারেন। সেই জায়গায় নতুন মুখ যে বাংলা থেকেই আসবে, তা কার্যত চূড়ান্ত।
[আরও পড়ুন: কেন্দ্রীয় হারে DA’র দাবিতে পথে রাজ্য সরকারি কর্মীরা, বাড়ল মমতা-অভিষেকের পাড়ার নিরাপত্তা]
আবার তৃণমূলের হাতে রাজ্যসভার আরেকটি আসনও রয়েছে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরিও গত এপ্রিলেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। সেই আসনটির মেয়াদ রয়েছে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত। সেই আসনে নির্বাচনও বাকি আসনগুলির সঙ্গেই হতে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে তিন বছরের মেয়াদ বাকি থাকা আসনে তৃণমূলের তরফে রাজ্যের বাইরের কাউকে মনোনয়ন দেওয়া হবে কি না, তা নিয়েও জল্পনা রয়েছে।
[আরও পড়ুন: মল্লিকার্জুন খাড়গেকে খুনের চক্রান্ত করছে বিজেপি! কংগ্রেসের অভিযোগে শোরগোল]
আবার কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যর রাজ্যসভার সাংসদ হিসাবে মেয়াদ শেষের পর আসনটি যাবে বিজেপির ঝুলিতে। ওই আসনের জন্যও একাধিক নাম শোনা যাচ্ছে। তার মধ্যে রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dashgupta) থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে।
সর্বশেষ খবর
-
এবার ফেসবুকে আত্মপ্রকাশ ‘বড় দল’ এনসিপিআইয়ের, হোয়াটঅ্যাপেও গ্রুপ ‘বিদ্রোহী’দের
-
প্রবল গরমে কীভাবে কমবে বিদ্যুতের বিল? উপায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন নিয়ে চর্চা, কবে থেকে শুরু আরিয়ানের সিরিজের শুটিং?
-
‘ইন্দিরা থাকলে বিজেপিকে নিষিদ্ধ করতেন’, জরুরি অবস্থার স্মৃতি উসকে বিতর্কে গেহলট
-
সরকারের সার্ভারে থাকবে সব রোগীর প্রেসক্রিপশন, হাসপাতালে এক ক্লিকেই মিলবে তথ্য