Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

রাতের শহরে মদ্যপ জুটির ‘জয়রাইড’, এক দুর্ঘটনাতেই আহত ৮

দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০১৮, ১৭:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০১৮, ১৭:৪৬

options
link
রাতের শহরে মদ্যপ জুটির ‘জয়রাইড’, এক দুর্ঘটনাতেই আহত ৮ zoom
Advertisement

স্টাফ রিপোর্টার: রাতের শহরে ফের পথ দুর্ঘটনা। এবার ঘটনাস্থল পাটুলি মোড়। এক ঘটনাতেই আহতের সংখ্যা ৮। যাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভেন্টিলেশনে রাখা হয়েছে।

[মিষ্টি কিনতে গিয়ে বাসের নিচে, ২ যুবকের মৃত্যুতে ফুঁসছে রবীন্দ্রনগর]

শুক্রবার রাত বারোটার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’টি মোটরবাইকে চারজন ছিলেন। এরমধ্যে একটি মোটরবাইকে এক যুবক ও এক যুবতী ছিলেন। মোটরবাইক দু’টি পাটুলি ব্রিজ থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে একটি মারুতি গাড়ি গড়িয়া থেকে পাটুলি ফায়ার ব্রিগেডের দিকে আসছিল। পাটুলি মোড়ের কাছে আসতেই মোটরবাইক দু’টির সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার আকস্মিকতা এতটাই মারাত্মক ছিল যে, সংঘর্ষের পর এক মোটরবাইক আরোহী ছিটকে গিয়ে মারুতির কাচের উপর উপর পড়েন। এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাটুলি থানার পুলিশ। মারুতি গাড়ির ভিতরে থাকা চারজন প্রবীণ ব্যক্তি আহত হন। মোটরবাইকের চারজন আরোহীও আহত হন। তাঁদের উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, চারজন প্রবীণ মানুষ একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন। সেই সময়ই পাটুলি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে মোটরবাইক চালাচ্ছিলেন দুই মোটরবাইক চালক। যার জেরেই এই দুর্ঘটনা ঘটে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যুতে রণক্ষেত্র চিংড়িঘাটায় নামল র‍্যাফ, ৫টি বাসে আগুন-ভাঙচুর]

অন্যদিকে, শনিবার সকালেই বাসের ধাক্কায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে চিংড়িঘাটা সংলগ্ন ইএম বাইপাস চত্বর। ব্যাপক ভাঙচুর চলে ঘাতক সরকারি বাসে। উন্মত্ত জনতার রোষ গিয়ে পড়ে অন্য বাসগুলিতেও। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় ৫টি বাসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনতে পুলিশবাহিনী এলে তাদের লক্ষ্য করে চলে দেদার ইটবৃষ্টি। জনতাকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে ব়্যাফ নামাতে হয়। বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকার যান চলাচল স্বাভাবিক হয় ইএম বাইপাসে।

[আর কত মরলে মানুষ বাস তুমি থামবে?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.