অর্ণব আইচ: রাতের শহরে ফের পথদুর্ঘটনা। মদ্যপান করে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল গাড়ি। ঘটনাটি ঘটেছে খাস শহর কলকাতার বুকে, উল্টোডাঙার হাডকো মোড়ে।
[বাবা গো বাবা! যৌন কুকীর্তিতে কম যান না এই ‘বাবা’রাও]
গাড়ির মধ্যে চালক ও এক তরুণী-সহ মোট পাঁচ জন ছিল। তবে দুর্ঘটনার পরেই ঘটনাস্থল ছেড়ে ওই তরুণী,এক যুবক ও চালক পালিয়ে যায়। বাকি দুজনকে আটক করে মানিকতলা থানার পুলিশ।ধৃত দুই যুবক বড়তলা থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। এদিন রাতে রুবি মোড় থেকে শোভাবাজারের দিকে যাচ্ছিল গাড়িটি। চালক মদ্যপান করেছিল বলে জেরায় ধৃতরা স্বীকার করেছে।
[পুলওয়ামা পুলিশ লাইনে জঙ্গি হামলা, শহিদ এক পুলিশকর্মী]
হাডকো মোড়ের কাছে গর্তের মধ্যে গাড়িটি পড়ে যায়। তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে পুরোপুরি উলটে যায় সেটি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শুধু চালক নয়। মদ্যপান চলছিল গাড়ির মধ্যেও। পলাতক তরুণী-সহ গাড়ির প্রত্যেক আরোহী মদ্যপান করে বলে জানা গেছে। তবে সবচেয়ে বেশি মদ্যপান করে গাড়ির চালক বলে জানিয়েছে দুই ধৃত।
[টানলেই বড় হচ্ছে! প্লাস্টিকের বাঁধাকপি নিয়ে তীব্র চাঞ্চল্য]
পুলিশ আরও জানতে পেরেছে, মদ্যপান করার সময় রীতিমতো জোরে গান চলছিল গাড়িতে। পাশাপাশি, গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল বলেও জানা গেছে। ধৃতরা জানিয়েছে প্রায় ১০০ কিমি গতিবেগে গাড়িটি চলছিল। তদন্তে জানা গেছে গাড়ির মালিক এদিন তাদের সঙ্গে ছিল না। গাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ। উলটে যাওয়া গাড়িটি থেকে উদ্ধার হয়েছে মদের বোতল ও বেশ কয়েকটি মোবাইল। সেগুলি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
নিয়ম ভেঙেই মেসিকে সম্মান! ম্যাচের ১০ মিনিটে খেলা থামালেন দর্শকরা, তারপর… ভাইরাল ভিডিও
-
দুর্গের রক্ষাকর্তা স্বয়ং পবনপুত্র! ৩০০০ ফুট খাড়াই সিঁড়ি চড়ে বজরংবলি দর্শন করেন ভক্তরা
-
নির্ধারিত দিনেই প্রকাশিত হবে সোনিয়ার স্মৃতিকথা! পেঙ্গুইন সরার পর মিলল নয়া প্রকাশক
-
‘তোমার বন্ধুত্ব…’, ইটালির প্রধানমন্ত্রী হিসাবে নজির গড়া মেলোনিকে ‘খোলা চিঠি’ মোদির
-
ফোনে সিঁধ, ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কলকাতার বুকে মার্কিন প্রতারণা চক্র ফাঁস পুলিশের