Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

রাতভর অভিযানের শেষে সেন্ট পল’স কাণ্ডে ধৃত পাঁচ অভিযুক্ত

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের পর পদক্ষেপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০১৮, ১০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০১৮, ১০:৪২

options
link
রাতভর অভিযানের শেষে সেন্ট পল’স কাণ্ডে ধৃত পাঁচ অভিযুক্ত zoom
Advertisement

অর্ণব আইচ: সেন্ট পল’স কাণ্ডে অবশেষে গ্রেপ্তার পাঁচ অভিযুক্ত। মঙ্গলবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে আমহার্স্ট থানার পুলিশ। ঘটনার পর গা ঢাকা দিয়ে থাকলেও অবশেষে পুলিশের জালে পড়ল অর্ণব ঘোষ, আবদুল কায়ুম মোল্লা, এনামুল শেখ, অভিজিৎ দলুই ও অনন্ত প্রামাণিক।

[শহরের নামী কলেজের কমনরুমে পড়ুয়াকে নগ্ন করে মার, ভাইরাল ভিডিও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে কলকাতা ও আশপাশের জেলায় একাধিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে। ইতিমধ্যে অভিজিৎ দলুই ও আরেক পড়ুয়াকে বহিষ্কৃত করেছে কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্ত অশিক্ষক কর্মী অনন্ত প্রামাণিককে। প্রসঙ্গত, গত ১৭ মে কলেজের কমনরুমে মদ্যপানের প্রতিবাদ করে নিগৃহীত হন কলেজেরই ওয়েলফেয়ার সেক্রেটারি। অভিযোগ কলেজের প্রাক্তন ছাত্র অর্ণব ঘোষ, আবদুল কায়ুম মোল্লা, শেখ এনামুল হক, অভিজিৎ দলুইরা তাঁকে নগ্ন করে মোবাইলে ভিডিও রেকর্ডিং করে। পরে সেই ভিডিও ভাইরাল করে দেওয়া হয়। নাম জড়ায় কলেজের অশিক্ষক কর্মী অনন্ত প্রামাণিকেরও। সোমবার আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

এই ঘটনার পর প্রশ্ন ওঠে কীভাবে কলেজে ঢুকে এমন ঘটনা ঘটাল প্রাক্তন ছাত্ররা। নড়েচড়ে বসে কলেজ প্রশাসন। অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। কলেজে বসানো হয় সিসিটিভি। নয়া নিয়মে ঠিক হয়, যাঁরাই কলেজে ঢুকবেন তাঁদের সকলকে রেজিস্টারে সই করতে হবে। লিখতে হবে ক্যাম্পাসে ঢোকার কারণ। প্রতিদিন বিকেল ৫টায় কলেজ বন্ধ হয়ে যাবে। ছুটির পরে ক্যাম্পাসে কোনও পড়ুয়াকে থাকতে দেওয়া হবে না। কলেজ সিদ্ধান্ত নিয়েছে যতদিন তদন্ত চলবে ততদিন সাসপেন্ড থাকবেন অভিযুক্ত শিক্ষাকর্মী। অভিযুক্ত তিন নেতাকেও শোকজ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আগেই শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, কলেজ কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, কলেজের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তারপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। তড়িঘড়ি গঠন করা হয় তদন্ত কমিটি।

[গভীর অরণ্যে বর্ষা উপভোগের সুযোগ! পর্যটকদের জন্য বনদপ্তরের সুখবর]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.