এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে আইনি জট বহাল। গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মূল মামলার বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে সবুজ সংকেত মিললেও, নিম্ন আদালতের এক সিদ্ধান্তের কারণে গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ আটকে রয়েছে। এই অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
দাবি, বিশেষ সিবিআই আদালত এই দুর্নীতি মামলার শুনানির কাজ শুরু করার প্রয়োজনীয় অনুমতি দিচ্ছে না, যার জেরে থমকে রয়েছে কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণের কাজ। জানা গিয়েছে, গ্রুপ ডি-তে নিয়োগ দুর্নীতির গভীরতা ও জালিয়াত চক্রের জাল মেলাতে গিয়ে সিবিআইয়ের তরফে মোট ৪টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছিল। সেই সুবাদে আলাদা আলাদা ৪টি ধারায় সমান্তরাল মামলাও রুজু হয়।
আরও পড়ুন:
তবে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে, এই ৪টি মামলার চরিত্র ও অপরাধের যোগসূত্র যেহেতু একই, তাই নিম্ন আদালতে সব কটি মামলাকে একত্রিত বা ‘ক্লাব’ করে যৌথভাবে মামলার একচেটিয়া শুনানি শুরু করা হোক। সিবিআইয়ের অভিযোগ, সুপ্রিম কোর্টের সেই গাইডলাইন থাকা সত্ত্বেও নিম্ন আদালত যৌথ শুনানি বা বিচার প্রক্রিয়া শুরু করার আইনি অনুমোদন দিচ্ছে না। হাই কোর্টের গ্রীষ্মাবকাশের পর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মালদহ মেডিক্যালে ইঁদুর-রাজ! রোগীর পাশের বেডে রাখা ইঁদুর ধরার কল, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?
-
রুশ তেলবাহী জাহাজ চালানোয় ব্রিটেনে গ্রেপ্তার ভারতীয় ক্যাপ্টেন! ‘বলির পাঁঠা করা হয়েছে’, দাবি স্ত্রীর
-
ভারতে ভিনিদের ম্যাচ ‘বয়কটে’র ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার?
-
পঞ্চভূতে বিলীন হওয়ার ইচ্ছা, ধর্ম বদলে সমীরুদ্দিন হলেন সমীর
-
সলমন খানের জিমে ভয়াবহ আগুন, হতাহত নিয়ে কী জানাল পুলিশ?